1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
গজারিয়ায় আবুল কাশেম হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি রিপন গ্রেফতার - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

গজারিয়ায় আবুল কাশেম হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি রিপন গ্রেফতার

খায়রুল ইসলাম হৃদয়,গজারিয়া
  • প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ২৩৭ বার পঠিত
গজারিয়ায়  আবুল কাশেম হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি রিপন গ্রেফতার

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার  চাঞ্চল্যকর আবুল কাশেম হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ রিপন মিয়া (৪৭) কে বহুদিন পর গোয়েন্দা নজরদারিতে রেখে ঢাকা থেকে গ্রেফতার করেছে  র‌্যাব-১০।

শনিবার বিকেল ৩টা ৫০ মিনিটে রাজধানী ঢাকার লালবাগ এলাকা থেকে তাকে আটক র‌্যাব-১০।

আটক রিপন মিয়া গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া (বড়কান্দী) গ্রামের মো. হেলাল উদ্দিন এর ছেলে।

শনিবার রাত ৮ টায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রিপন কে গজারিয়া থানায় হস্তান্তর করে করা হয়। বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানা অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ জানান আসামি কে রবিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সে আবুল কাশেম হত্যা মামলার এজাহার নামীয় আসামী।

গত (১৫ জুলাই) মঙ্গলবার দুপুর ১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক ড. আলমগীর গজারিয়ার আবুল কাশেম হত্যা মামলায় দোষী সাব্যস্ত করে ১০ আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত । একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও চার মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. আলী হায়দার।

দণ্ডপ্রাপ্তরা হলেন- গজারিয়া উপজেলার চর বাউশিয়া গ্রামের মো. নাছির উল্লাহ ওরফে নাছির, মোশারফ হোসেন, রিপন, আ. রাজ্জাক ওরফে কানা রাজ্জাক, আক্কাস আলী, রিপন, শাহ আলম, শফিক, শফিকুল ওরফে শফিক।

রায় ঘোষণার সময় আসামি আলম, রাজ্জাক, দেলোয়ার, হবি, মোশারফ,রিপন, শফিক হাজির থাকায় তাদের কারাগারে পাঠানোর নির্দেশসহ অপর পলাতক আসামিদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির নির্দেশ দেন আদালত। এ ছাড়া মামলায় ১৫ জন আসামি শ্রেণীভুক্ত হলেও অপর ৫ আসামিকে খালাস দেওয়া হয়।এই মামলায় বেশ কয়েক জন আটক থাকলেও রিপনসহ চার জন পলাতক ছিলো।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০০২ সালের ৭ জুন রাতে উপজেলার চর বাউসিয়া গ্রামের জৈনক্যা শান্তি বেগমসহ আরও লোকজন মামলার এজাহারকারী রিপনের বাড়িতে এসে ডাকাডাকি করেন। পরে ঘরের দরজা খুলতেই শান্তি বেগম জানায় বাউশিয়া গ্রামের জজ মিয়ার বাড়ির উত্তর পাশে ধানখেতে রিপনের বাবা আবুল কাশেমের মরদেহ পড়ে আছে। এ সময় রিপন ও তার মা, ভাই, চাচাসহ ঘটনাস্থলে গিয়ে দেখতে পান আবুল কাশেমের মাথার বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে কাটা জখম আছে। নাক ও মুখ দিয়ে রক্ত পড়ছে। এ ঘটনায় বাদী হয়ে শান্তি বেগম, জজ মিয়া ও জয়নালকে আসামি করে ঘটনার পরের দিন গজারিয়া থানায় হত্যা মামলা করেন। পরে সন্দেহজনকভাবে আসামি মোশারফ, আ. রাজ্জাক, শাহ আলম ও সফিকুলকে গ্রেপ্তার করলে তারা আদালতে হত্যার দোষ স্বীকার করে জবানবন্দি দেন। আসামিদের জবানবন্দির ওপর ভিত্তি করে পুলিশ অপরাপর আসামিদের আটক করতে সক্ষম হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর