1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
আড়িয়াল বিল উন্নয়নে সমন্বিত ব্যবস্থাপনা নিয়ে শ্রীনগরে কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

আড়িয়াল বিল উন্নয়নে সমন্বিত ব্যবস্থাপনা নিয়ে শ্রীনগরে কর্মশালা অনুষ্ঠিত

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৩২০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

২৬ মে: মুন্সিগঞ্জ জেলার আড়িয়াল বিল অঞ্চলের পরিবেশ ও উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবেলায় এবং পানি ও ভূমি সম্পদের সমন্বিত ব্যবস্থাপনার লক্ষ্যে আজ সোমবার এক গুরুত্বপূর্ণ মতবিনিময় কর্মশালার আয়োজন করা হয়। সকাল ১০টা ৩০ মিনিটে শ্রীনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই কর্মশালায় আড়িয়াল বিল এলাকার সামগ্রিক উন্নয়নের নানা দিক নিয়ে বিশদ আলোচনা হয়।

কর্মশালার প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব জনাব নাজমুল আহ্সান। ব্যস্ত সময়সূচির কারণে তিনি স্বশরীরে উপস্থিত থাকতে না পারলেও জুম প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি কর্মশালায় অংশগ্রহণ করেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) জনাব আব্দুল লতিফ মোল্লা এবং বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোহাম্মদ হাবিবুর রহমান। কর্মশালায় সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফতেমা তুল জান্নাত।

এই কর্মশালার যৌথ আয়োজন করে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর, ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) এবং শ্রীনগর উপজেলা প্রশাসন। কর্মশালায় অংশগ্রহণ করেন সরকারি কর্মকর্তা, পরিবেশবিদ, শিক্ষক, সাংবাদিক, কৃষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কর্মশালায় আইডব্লিউএম পরিচালিত গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়, যেখানে আড়িয়াল বিলের পানির প্রবাহ, জমি ব্যবস্থাপনা, জলাবদ্ধতা এবং পরিবেশ সংরক্ষণের বিভিন্ন দিক উঠে আসে। আলোচনায় অংশগ্রহণকারীরা পরিবেশবান্ধব চাষাবাদ, জলবদ্ধতা নিরসন, এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার উপর বিশেষ জোর দেন। তারা মত প্রকাশ করেন যে, এ ধরনের সমন্বিত উদ্যোগ আড়িয়াল বিলকে একটি টেকসই ও উন্নয়নমুখী অঞ্চলে রূপান্তর করতে সহায়ক হবে।

প্রস্তাবিত এবং চলমান কার্যক্রমসমূহের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো:

মাটির বাঁধ অপসারণ: ২৬টি

খাল পুনঃখনন: মোট ৫২ কিলোমিটার

H2O লোডিং ব্রিজ নির্মাণ: ১০টি

RCC ও স্টিল ফ্রেম ব্রিজ নির্মাণ: পথচারীদের চলাচলের জন্য

খালের উৎস ও পতিতমুখে সিসি ব্লক সুরক্ষা: মোট ১৩.৬ কিলোমিটার

সেফটি ট্যাংক অপসারণ ও পুনর্নির্মাণ: ১৪০টি

ডাস্টবিন নির্মাণ: জনবসতিপূর্ণ এলাকায় ১০০টি

খাল রক্ষায় সীমানা নির্ধারণকারী খুঁটি স্থাপন: ১৩৩০টি

নিষ্কাশন খাল ও নদী পূর্ণ খনন: ৪৫ কিলোমিটার

রেগুলেটর নির্মাণ: ১টি

এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহিন উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), বিক্রমপুর খাল বিল জলাশয় পুনরুদ্ধার বাস্তবায়ন ও আড়িয়ল বিল সুরক্ষা কমিটির সভাপতি মুহম্মদ জাহাঙ্গীর খানসহ  উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাবৃন্দ। স্থানীয় কৃষক, শিক্ষক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সরব উপস্থিতি কর্মশালাটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

এই কর্মশালাটি আড়িয়াল বিল অঞ্চলে পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন, সরকারের এ ধরনের সমন্বিত প্রচেষ্টা ও স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আড়িয়াল বিল একটি পরিবেশ ও উন্নয়ন সহনশীল অঞ্চলে রূপান্তরিত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর