
আসাদউজ্জামান, স্টাফ রিপোর্টার:
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া ইউনিয়নে সনাতন পরিবারের শতাধিক সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।
সোমবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে হাঁসাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তারা বিএনপিতে যোগ দেন। সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ। তার হাত ধরেই সনাতন পরিবারের সদস্যরা আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা মোহন মোড়ল। সভায় সভাপতিত্ব করেন হাঁসাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ।
যোগদানকারী সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উল্লেখযোগ্য নামগুলো হলেন: লক্ষণ মন্ডল, বিষ্ণু মন্ডল, বাদল মন্ডল, সাধন মন্ডল, দিলীপ মন্ডল, ঝন্টু মন্ডল, মাধব মন্ডল, রবি মন্ডল, মাখন মন্ডল, সঞ্জিত রাজবংশী, কৃষ্ণ রাজবংশী, অর্জুন রাজবংশী, মিন্টু মন্ডলসহ আরও প্রায় ৮০-৯০ জন।
এসময় উপস্থিত ছিলেন: হাঁসাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রুহুল আমিন হুমায়ুন,
যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম,
৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হোসেন,
সাধারণ সম্পাদক রুবেল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন,গিয়াস উদ্দিনসহ আরও অনেক নেতাকর্মী।
এই যোগদানের মাধ্যমে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পাবে বলে নেতারা আশাবাদ ব্যক্ত করেন।