1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
শ্রীনগরে শারীরিক প্রতিবন্ধী হয়েও জীবন যুদ্ধে হার মানেনি কালাচাঁন চালাচ্ছেন ভাসমান সবজির দোকান - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

শ্রীনগরে শারীরিক প্রতিবন্ধী হয়েও জীবন যুদ্ধে হার মানেনি কালাচাঁন চালাচ্ছেন ভাসমান সবজির দোকান

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৪২ বার পঠিত
kala chand
আবু নাসের লিমন
মুন্সিগঞ্জের শ্রীনগরে শারীরিক প্রতিবন্ধী হয়েও জীবন যুদ্ধে হার মানেনি কালাচাঁন, সংসার চালাচ্ছেন ভাসমান সবজির দোকান করে।
শ্রীনগর উপজেলার মধ্য বাঘড়া গ্রামের মরহুম আলিমুদ্দিনের ছেলে কালাচান। মাতৃ গর্ভ হতেই প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করেন। তিনি অস্পষ্ট কথা বলেন, তার শ্রবণ শক্তিও কম।
জন্ম গ্রহণের কয়েক বছর পরে তার পিতা মারা যান।
পিতা মারা  যাওয়ায় প্রতিবন্ধী হওয়া সত্বেও কিশোর  বয়সে তাকে ছুটতে হয় কাজের সন্ধানে।
প্রথম দিকে তিনি দৈনিক শ্রমজীবীর কাজ করতেন।
অস্পষ্ট  কথা ও শ্রবণশক্তি কম থাকার কারণে নিয়োগ কর্তা কাজে না নেয়ায় বাধ্য হয়ে তিনি রিক্সা চালাতে শুরু করেন।
শ্রবণশক্তি কম থাকায় রাস্তা চলাচলের সময় যান চলাচলের চালকগণ সাইড দেওয়া সংকেত দেয়ার পরও কানে না শোনার কারণে পরপর কয়েকটি বড় ধরনের দুর্ঘটনার শিকার হন তিনি । প্রায় দুই বছর তাকে শয্যাশয়ী হয়ে থাকতে হয় ।
এ সময় তিনি কর্মহীন হয়ে পড়লে তার  নিকটতম আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশী আর্থিক সহযোগিতা করে  এ অর্থ দিয়ে চলে তার চিকিৎসা ও সংসার।
সুস্থ হওয়ার পর তিনি আর ঘরে বসে থাকেননি। সংসার পরিচালনায় কারো কাছে হাত পাতেন নি।  তিনি তার কাজের ধরন পাল্টিয়ে ভ্যানে করে গ্রাম অঞ্চলে ঘুরে ঘুরে সবজি বিক্রি করেন।
এতে যা আয় হয় তা দিয়ে চলে যায় তার সংসার।
গ্রাম অঞ্চলে গৃহবধূরা তার কাছ হতে এসব সবজি ক্রয় করেন।
গ্রাম অঞ্চলে সবজি ঘুরে ঘুরে বিক্রি করলেও অতিরিক্ত দাম নেন না বলে জানালেন গৃহবধূ সালমা ও  আসমা। তিনি আরো জানান, তার সবজির মান ও ভালো দাম বাজার সমতুল্য ।
কালা চাঁন মানুষের কাছে হাত না  পেতে কাজ করায়  স্থানীয়রা তার  বেশ প্রশংসা করে বলেন, মানুষ ইচ্ছা করলে অসম্ভবকে সম্ভব করতে পারেন তার বাস্তব  উদাহরণ শারীরিক প্রতিবন্ধী কালাচাঁন।  তিনি কারো কাছে হাত না পেতে শত কষ্টের মাঝেও কাজ করে সংসার চালাচ্ছেন এটা তার থেকে অনেকেরই শিক্ষনীয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর