1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
তিনি বাংলাদেশের মা: শাহীন ওমর - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীনগরে ইসলামী যুব আন্দোলনের ৬ষ্ঠ যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা গণমাধ্যমের নীতি অনুসরন করে মুন্সিগঞ্জের বার্তা একদিন সামনের দিকে এগিয়ে যাবে— মোহাম্মদ শহিদুল ইসলাম লৌহজংয়ে বিএনপির সন্ত্রাসবিরোধী সমাবেশের পাশে নিষিদ্ধ সংগঠনের ককটেল বিস্ফোরণ মুন্সিগঞ্জের পদ্মা সেতু এলাকা থেকে ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শাল জব্দ, গ্রেফতার ২ লৌহজংয়ে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১ সিরাজদিখানে পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বদলিজনিত বিদায়ে পুলিশ সুপার মো. মেনহাজুল আলমকে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সংবর্ধনা বদলিজনিত বিদায়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেনকে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সংবর্ধনা বেরিয়েছে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার বর্ষপূর্তি ম্যাগাজিন বর্ষবার্তা নানা অভিযোগের মধ্যেও ২১ কোটি টাকার এআই প্রকল্প পেল ই-লার্নিং অ্যান্ড আর্নিং

তিনি বাংলাদেশের মা: শাহীন ওমর

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ২৫২ বার পঠিত
khaleda zia

তিনি বাংলাদেশের মা
শাহীন ওমর

বেগম খালেদা জিয়া—
শুধু একটি নাম নয়;
এ এক মহা উপাখ্যান।

ঘরের আলো থেকে
রাষ্ট্রের অগ্নিপথে
এক দৃঢ় প্রতিজ্ঞার নাম।

তাঁর চুলের খোঁপায় ছিল না মুকুট,
কিন্তু কণ্ঠে ছিল
অনমনীয় শপথ।

স্বামীর অসমাপ্ত রাজনীতির হাল
দুই হাতে তুলে নিয়ে
ঝড়ের মুখে দাঁড়িয়েছিলেন তিনি।

সাধারণ এক গৃহবধূর শরীরে
রাষ্ট্রনায়কের দৃঢ় মেরুদণ্ড।

ষড়যন্ত্রের কুয়াশা,
কারাগারের নীল অন্ধকার,
জেল-জুলুম, নির্যাতনের লৌহদ্বার
কোনোটিই টলাতে পারেনি
তাঁর বিশ্বাস।

জনতার হৃদয়ে তাই
আপোষহীন নামটি খোদিত হয়ে রইল।
ক্ষমতার শিখরে যেমন দেখেছি,
তেমনি দেখেছি পতনের খাদে।

উত্থান-পতনের সেই দীর্ঘ গল্পে
তিনি নত হননি মাথা নুইয়ে,
পরাজয়কে রূপ দিয়েছিলেন
আরেকটি প্রতিরোধের ভাষায়।

দেশ মাতৃকার স্বার্থে অনড় থেকে
ইতিহাসের ঘাত-প্রতিঘাতে
রক্তমাংসের মানুষটি
হয়ে উঠেছিলেন প্রতীক—
একটি দল,
একটি সময়,
ও একটি দৃঢ় প্রত্যয়ের।

আজ তিনি চিরবিদায় নিয়েছেন,
পিছনে রেখে গেছেন
সংগ্রামের দীর্ঘ ছায়াপথ।
অনন্ত পথের যাত্রা হোক
শান্তিময়।

ইতিহাসে রইল তাঁর নাম
আপোষহীন নেত্রীর
এক দীপ্ত স্মারক-
বেগম খালেদা জিয়া
তিনি বাংলাদেশের মা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর