1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
ভন্ড বাবার নিকট খোলা চিঠি - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

ভন্ড বাবার নিকট খোলা চিঠি

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ২৩২ বার পঠিত
khola chithi

– শরীফ বিল্লাহ
বাবা, অত্যন্ত বেদনামধুর মন নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি। তবে হাজির হয়েছি খালি হাতে। খালি হাত দেখে হয়তো এতক্ষনে আপনি মাইন্ড খেয়ে পেলেছেন। কারন আপনি খালি হাত একেবারে পছন্দ করেন না। খালি হাত দেখলে আপনার হাত চুলকায়। হাতে কিছু খানাদানা থাকলে বেশি খুশি হন। কারণ আপনি খানাদানাকে খুব ভালোবাসেন। তবে আমি একেবারেই খালি হাতে আসিনি। খালি হাতে আমি আসাটা পছন্দ করি না। কোন জায়গায় বেড়াতে গেলে খালি হাতে গেলে কি রকম লাগে। দেখতে ভালো লাগে না। তাই হাতে করে জুতা নিয়ে এসেছি। আপনি হয়তো এতক্ষনে অন্য কিছু ভেবে বসে আছেন। অন্য কিছু ভাবার কোন কারন নেই। বাহিরে প্রচন্ড কাদা। জুতা ছিঁড়ে যেতে পারে যে কোন সময়। আমার জুতাগুলো অনেক নতুন তো। এই মাএ তিন বছর আগে কেনা। খুব দামি। গুলিস্থানের বেশ চিপা জায়গা থেকে নিয়েছি। দাম ১২০ টাকা। তাই ভয়ে জুতা হাতে নিয়ে এসেছি। তাছাড়া আপনার দরবারে জুতা পায়ে দিয়ে ঢুকাও নিষেধ আছে। দরবারের ইজ্জত বলে কথা।
বাবা,আপনাকে সবাই“ ভন্ড” বলে ডাকে। আপনার একজন মুরিদ হিসেবে এ বদনাম আমি কিছুতেই সহ্য করতে পারি না। আচ্ছা আপনি না হয় সবসময় মিথ্যা কথা বলেন তাই বলে আপনাকে ভন্ড বলবে এটা আমি কোনভাবে মেনে নিতে পারছিনা। মিথ্যা বললে ভন্ড হবে এটা কোন বইতে লেখা আছে নাকি? রাগে কয়েকজনকে মারতে ইচ্ছে করছে। হাতের কাছে কোন লাঠি নাই যে মারবো। আমি আবার লাঠি ছাড়া মারতে পারি না। শুধু মশাটা থাপ্পড় দিয়ে মারি। এই যা। আপনি আবার ভয় পাবেন না। আপনাকে কোন থাপ্পড় দিব না। কারন বাবাকে থাপ্পড় দেয়া বেশ খারাপ কাজ। পাপ কাজ। আর জানেন তো পাপ বাপকেও ছাড়ে না। নআর আপনিতো আমার বাপ।
বাবা, আপনার চুলগুলো দেখলে মনে হয় পশুপাখির আশ্রয়স্থল। চুলে যে পরিমান জানযট পাকিয়ে পেলেছেন এখানে কোন মশামাছি ঢুকলে আর জান নিয়ে ফিরতে পারবে কিনা আমার সন্দেহ। জিলাপিতে নাকি আট প্যাচ আর আপনার চুলে কয় প্যাচ তা তো বুঝতেছিনা। আমার ধারনা আপনার চুলের মধ্যে কেউ লুকিয়ে থাকলে তাকে কোন গোয়েন্দা সংস্থার লোকও খুঁজে পাবে না। তবে চুলের জট খোলার জন্য চুল গুলোকে ওয়াসিং পাউডার দিয়ে ধুয়ে ছাদে শুকাতে দিতে ভুলবেন না। পারলে কয়েকমাস চুলগুলোকে বালতিতে রেখে সার্ফ এক্সেল দিয়ে ডুবিয়ে রাখবেন। বাবা আপনার চুলগুলোকে মাঝেমধ্যে পাটের রশিও মনে হয়। ভাবতে বেশ ভালো লাগে। কত দামি মাল আপনার কাছে আছে। এগুলোকে বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারেন। বেশ লাভ হবে। লাভ আমাকে দেয়ার দরকার নাই। কারন আমি সবসময় লসের মধ্যেই থাকতে চাই।
বাবা, আপনার শরীর থেকে যে দুগন্ধ বের হয় তা নাকে এলে মন চায় আত্মহত্যা করি। কিন্তু আপনার মায়ায় তা করতে পারি না। কারন আপনি বলেছেন, আত্মহত্যা মহা পাপ। আপনিতো মাসে একবার গোসল করেন। ঠিকই আছে। বেশি গোসল করলে গায়ে সাবান দিতে হয়। এতে বিরাট অপচয় হয়। আর আপনি তো সবসময় বলেন, অপচয়কারি শয়তানের ভাই। তবে বাবা, সারা বছরই গোসল না করলে আপনার গায়ে ময়লার আস্তর পড়ে যাবে। তখন সিরিঞ্জ কাগজ দিয়ে ঘষেও সেই ময়লা তুলতে পারবেন না। আমিতো ভয় পাচ্ছি কখন সিটি করপরেশনের লোকেরা আপনাকে ময়লার ডিব্বা মনে করে ট্রাকে করে নিয়ে যায়। নিয়ে আবার কোন জায়গায় ফালায় তা কে জানে। আমাদের বাড়ির পাশের ময়লার স্তুপে ফেরলে না হয় আপনাকে ধুঁয়ে মুছে নেয়া যেত।
বাবা, আপনি যে পরিমানে খান মনে হয় আমাদের গ্রামের দাম্বা ষাঁড়টি বুঝি খাবার খাচ্ছে। গায়ে যে পরিমান চর্বি করেছেন তা গলাতে আগুন ধরানোর জন্য কয়েকমণ তক্তা দরকার। কিন্তু আমরা এত তক্তা পাবো কই? তাই আপনাকে বলছি একটু কম করে খাবেন। কম করে খাওয়া বলতে আবার খাওয়ার আগে পরে কয়েকটা খাসি রোস্ট করে খেয়ে বসবেন না যেন। কম করে ভাওয়া বলতে অল্প করে খাওয়া বুঝায়।
বাবা, আপনাকে আরো অনেক দিন বাঁচতে হবে। অন্তত জাতির বৃহত্তম স্বার্থেই আপনাকে বাঁচতে হবে। আপনি বিয়ে করার কারনে কত মেয়ে বিবাহিতের অভিশাপে যুক্ত হচ্ছে। আপনি এ পর্যন্ত বিয়ে করেছেন ১৩টি। ১৩ সংখ্যাটি তো আনলাকি। তাই লাকি করার জন্য আপনাকে আরো কয়েকটা বিয়ে করার দরকার। তবে বিয়ে করার সময় আগের বিয়ে গুলোর কথা গোপন রাখবেন। না হয় আনলাকি ১৩ বউয়ের মাইর একটাও মাটিতে পড়বেনা। সব আপনার পিঠ মোবারকের উপর পড়বে। আর আপনি জানেন তো, বউ মারলে এই মুখ আপনি কোথাও দেখাতে পারবেন না।
বাবা, অনেক কথা বলে ফেললাম- আমার ধারনা আপনি কিছুই মনে করেননি। কারন আপনি কারো মন ভাঙ্গাতে পারেন না। ভুল হলে নিজ কারিশমাতে ক্ষমা করে দিবেন। দিবেন তো ?

ইতি আপনার স্নেহের মুরিদ,
মিস্টার গাঞ্জা খান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর