
আড়িয়াল বিলে কৃষকদের মাঝে ছাত্রদলের খাবার স্যালাইন ঠান্ডা পানীয় বিতরণ
এমএ কাইয়ুম মাইজভাণ্ডারীঃ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের পক্ষ থেকে আড়িয়াল বিলে কৃষকদের মাঝে ছাত্রদলের খাবার স্যালাইন ঠান্ডা পানীয় বিতরণ করেছেন।
গতকাল ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো: মোস্তাফিজুর রহমান অয়ন এর উদ্যোগে আড়িয়াল বিল এলাকায় ধান কাঁটার কৃষকদের মাঝে পানি, খাবার স্যালাইন, ঠান্ডা পানীয় বিতরণ করা হয় এবং কৃষকদেরকে বজ্রপাত সম্পর্কে সচেতন করাসহ বজ্রপাতের সময় করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,শ্রীনগর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক লিমন মোড়ল, সাবেক ছাত্রদল নেতা শাহাদাত হোসেন, মুরাদ খান, রিজু আহম্মেদ, শ্রীনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমিন, ছাত্রদল নেতা নাহিদ, বিল্লাল মিশরী,শিমুল, নয়নসহ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।