1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
শ্রীনগরে মাদক ব্যবসায়ীর গুলিতে কাঠমিস্ত্রী গুলিবিদ্ধ  - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

শ্রীনগরে মাদক ব্যবসায়ীর গুলিতে কাঠমিস্ত্রী গুলিবিদ্ধ 

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ২৩৬ বার পঠিত

শ্রীনগর প্রতিনিধি:

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় মাদক ব্যবসায়ীর গুলিতে শান্ত রাজবংশী (২৩) নামের হিন্দু সম্প্রদায়ের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের বাঘড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বাঘড়া বাজার সংলগ্ন ইকবালের কাঠের ফার্নিচারের দোকানে কাজ করছিলেন কাঠমিস্ত্রি শান্ত রাজবংশী। এসময় পশ্চিম বাঘড়া এলাকার কথিত মাদক ব্যবসায়ী মো. ইয়াছিন (১৮) একটি পিস্তল নিয়ে সেখানে আসে। অস্ত্রটি দেখিয়ে সে ভয়ভীতি দেখানোর চেষ্টা করে। শান্ত পিস্তলটি আসল কিনা জানতে চাইলে ইয়াছিন সেটি প্রমাণ করতে গিয়ে অসাবধানতাবশত গুলি চালিয়ে ফেলে। গুলিটি সরাসরি শান্তর পায়ে লাগে।

এসময় সেখানে থাকা অপর দুই কাঠমিস্ত্রি সুজন (২৪) ও রাব্বি (১৮) ঘটনাটি দেখে ফেললে ইয়াছিন আহত শান্তকে দ্রুত ঢাকা জেলার দোহার উপজেলার ফুলতলা এলাকার একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসায় শান্তর পা থেকে গুলি বের করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়াছিন আগে কাঠমিস্ত্রির কাজ করলেও গত দুই বছর ধরে সে এলাকায় পরিচিত মাদক ব্যবসায়ী জসিম বাহিনীর হয়ে কাজ করে আসছে।

খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।

এ বিষয়ে শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান  বলেন, ঘটনার বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে অস্ত্র উদ্ধারে অভিযান ও অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর