1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
সাংবাদিকদের কঠোর আন্দোলনে নামতে বাধ্য করবেন না - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

সাংবাদিকদের কঠোর আন্দোলনে নামতে বাধ্য করবেন না

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২২০ বার পঠিত
সাংবাদিকদের কঠোর আন্দোলনে নামতে বাধ্য করবেন না
—- আহমেদ আবু জাফর
আবু নাসের লিমন:
সাংবাদিকদের কঠোর আন্দোলনে নামাতে বাধ্য করবেন না বলে হুশিয়ারী মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।
মঙ্গলবার, ২০ মে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশব্যাপী কলম বিরতি পালনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা  বলেন। রাষ্ট্রের পক্ষে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মামলা-নির্যাতন-হয়রানিতে সাংবাদিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। দেশে মব জাস্টিসের মাধ্যমে সর্বকালের সাংবাদিক নির্যাতনের সকল রেকর্ড অতিক্রম করেছে।
বক্তারা বলেন, নির্যাতন, হামলা, মামলার নামে দূর্ণীতিবাজরা সাংবাদিকদের হয়রানি করছে । এ সকল অপতৎপরতা রুখে দিতে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়েছে। রাজনৈতিক দল গুলোর প্রতি হুশিয়ারী উচ্চারণ করে বলা হয়, আপনারা সাংবাদিক নির্যাতনকারী দল হিসেবে নিজেদের দলকে কলঙ্কিত করবেন না। সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগিতা করুন- তাদের বিপদে পাশে থাকুন।
অবিলম্বে রাষ্ট্র কর্তৃক সাংবাদিক সুরক্ষা আইন, সাংবাদিকদের তালিকা প্রণয়ন এবং সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়নসহ ১৪ দফা দাবি মেনে নিতে আহবান করা হয়েছে।
সংগঠনের ঢাকা জেলা শাখার আয়োজনে কলম বিরতি চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদের নেতা মোহাম্মদ খায়রুল আলম রফিক, বাংলাদেশ রিপোর্টার্স কাউন্সিলের চেয়ারম্যান টিএইচএম জাহাঙ্গীর, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের চেয়ারম্যান মমিন আনসারী, বিসিআরসির নেতা রুনা লায়লা তানজানিয়া, বিএমএসএফের কেন্দ্রীয় সহ- সম্পাদক নুরুল হুদা বাবু, কেন্দ্রীয় নেতা কবির নেওয়াজ, রিয়াজুল হাসান অভি, উজ্জ্বল ভুইয়া, শফিকুল ইসলাম, ইসমাইল হোসেন পলাশ, শাওন বাঁধন, মরিয়াম আক্তার মারিয়া,শাহজাদি সুলতানা, সোহেল রানা জয়, আরাফাত রহমান হিমেল, আরমান হোসেন রাজিব,  বরিশাল সাংবাদিক ঐক্য পরিষদের নেতা মোঃ জামাল হোসেন,মাওলানা মোঃ হেদায়েতুল্লাহ জামালী ও বগুড়ার নির্যাতিত সাংবাদিক নজরুল ইসলাম দয়া প্রমূখ।
গত ৭ মে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণমাধ্যম সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশ থেকে সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে ২০ মে  সারাদেশে কলম বিরতির ঘোষণা দেওয়া হয়। কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার দুপুর ১১-১টা পর্যন্ত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ডাকে সারাদেশের বিভিন্ন জেলা-উপজেলায় কলম বিরতি পালন করা করা হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর