1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
পদ্মা সেতুতে যানবাহনের বাড়তি চাপ, দুই পান্তের ১৬ টি টোল সচল - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

পদ্মা সেতুতে যানবাহনের বাড়তি চাপ, দুই পান্তের ১৬ টি টোল সচল

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ১৬৯ বার পঠিত
২৪ ঘন্টায় মোট যানবাহন পারাপার ৩৭ হাজার ৪৬৫টি , টোল আদায় ৪কোটি ৯লাখ টাকা
আবু নাসেরলিমন :
প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৩ জেলার ঘরমুখো মানুষ ছুটে চলেছেন নিজ গন্তব্যে।
ঈদের ছুটির শুরুতেই বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ঘরমুখো মানুষের গণপরিবহনের বাড়তি চাপ দেখা দিয়েছে।
রাজধানীর বিভিন্ন টার্মিনাল ছেড়ে আসা দক্ষিণবঙ্গগামী গণপরিবহনগুলো একসাথে টোলপ্লাজায় চলে আসলে গণপরিবহনের পাশাপাশি মোটরসাইকেলসহ ব্যক্তিগত যানবাহনের চাপও বেড়ে যায়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মোটরসাইকেলের অতিরিক্ত চাপ ঠেকাতে তাৎক্ষণিক ৩টি বুথ দিয়ে মোটসাইকেলের টোল আদায় করে। তবে সকাল সাড়ে ৯ টার মধ্যেই মোটরসাইকেলের চাপ অনেকটা কমে যায় বলে সেতু কর্তৃপক্ষ সংশ্লিষ্টরা জানান। এ সময় মাওয়া টোলপ্লাজা থেকে যানবাহনের দীর্ঘ  লাইন দেখা  দিলেও সেগুলো কিছুটা ধীরগতিতে টোলপ্লাজা অতিক্রম  করছে। তবে সেতুর দুই প্রান্তে ৮টি করে টোলবুথসহ উভয় প্রান্তে মোট ১৬টি বুথ সার্বক্ষণিক সচল ছিলো। এর পরও সকাল ২১ টার সময় সরেজমিনে গিয়ে দেখা গেছে শ্রীনগর উপজেলার পুরাতন ফেরী ঘাট থেকে পদ্মা সেতু টোল প্লাজা (মাওয়া) পর্যন্ত যানবাহনের দীর্ঘ সিরিয়াল। ধীর গতীতে যানবাহনগুলো টোল প্লাজার দিকে এগুচ্ছে।
এদিকে  পদ্মা সেতুতে ৪ জুন ২৪ ঘন্টায় মাওয়া প্রান্ত দিয়ে ২৪ হাজার ৯টি ও জাজিরা প্রান্ত দিয়ে ১৩ হাজার ৪শত ৫৬টিসহ উভয় প্রান্ত দিয়ে মোট ৩৭ হাজার ৪শত ৬৫টি যানবাহন পারাপার করা হয়।এতে মোট টোল আদায় হয়েছে ৪কোটি ৯লাখ ৬হাজার ১৫০টাকা।
এটি ঈদপূর্ব গত ৭দিনের মধ্যে টোল আদায়ের সর্বোচ্চ প্রবৃদ্ধি  বলে  বৃহস্পতিবার সকালে জানান সেতু কর্তৃপক্ষের পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ নিলয়।
এবারের ঈদযাত্রায় এ নিয়ে  পদ্মা সেতুর টোলপ্লাজা দিয়ে গত ৭দিনে রাজধানী থেকে ছেড়ে আসা দক্ষিণবঙ্গ ও ঢাকাগামী প্রায় ১লাখ ৬০হাজার ৭শত ৩২টি বিভিন্ন ধরণের গণপরিবহন পারপার হয়েছে। এর আগে ৩জুন মাওয়া ও জাজিরা প্রান্ত দিয়ে ২৪ঘন্টায় মোট যানবাহন পারাপার হয়েছে ২৫হাজার ২৭৪টি। এ দিন মাওয়া ও জাজিরা প্রান্ত মিলে মোট টোল আদায় হয়েছে ৩ কোটি ৩০লাখ ৩৪হাজার ৫০টাকা।
সেতু কর্তৃপক্ষের পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ নিলয় সকাল সাড়ে ৯টায় জানান, মাওয়া প্রান্ত দিয়ে টোল প্লাজা হয়ে যানবাহন চলাচল অনেক বেড়ে গেছে। অন্যান্য দিনের থেকে বৃহস্পতিবার সকালে চাপ বেশী থাকায় এ সময় প্রায় ১ কিলোমিটার পর্যন্ত যানবাহনের দীর্ঘ লাইন থাকলেও সেগুলো ধীরে ধীরে টোলপ্লাজা অতিক্রম করছিলো।।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর