1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
লৌহজংয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন ও ফসলি জমি ভড়াট করার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ১২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

লৌহজংয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন ও ফসলি জমি ভড়াট করার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ১২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৬৮ বার পঠিত
আবু নাসের লিমন:
মুন্সীগঞ্জের লৌহজংয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন ও ফসলি জমি ভড়াট করার অপরাধে লৌহজং উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্টের মাধ্যমে ১২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড প্রদান করা হয়েছে।
 মঙ্গলবার  অবৈধ বালু উত্তোলন ও ফসলের জমি ভরাট করার জন্য পদ্মা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ (১)  ধারায় নিম্নোক্তদের আটক করা হয় এবং কারাদণ্ড ও জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে ইলিয়াস (২৬)কে ০১ (এক) মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ০৭ (সাত) দিনের কারাদন্ড, মো. দাদন (৪৭)কে ১৫ (পনেরো ) দিনের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ০৩ (তিন) দিনের কারাদন্ড, হাসান (২৬)কে ০১ (এক) মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ০১ (এক) মাসের কারাদন্ড, মো. কবির (৩১)কে ০১ (এক) মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ০৭ (সাত) দিনের কারাদন্ড, মো. দুলাল (৪০)কে ০১ (এক) মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ০৭ (সাত) দিনের কারাদন্ড, মো. হেলাল (৫০)কে ০১ (এক) মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ০৭ (সাত) দিনের কারাদন্ড, মো. ওয়ালী উল্লাহ (৩৫)কে ০১ (এক) মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ০৭ (সাত) দিনের কারাদন্ড, মো. রফিকুল ইসলাম (৩২)কে ০১ (এক) মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ০৭ (সাত) দিনের কারাদন্ড, আ: আব্বাস মোল্লা (৩০)কে ০১ (এক) মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ০৭ (সাত) দিনের কারাদন্ড, সিরাজ মোল্লা (৫৫)কে ০১ (এক) মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ০৭ (সাত) দিনের কারাদন্ড, আলি হোসেন (৪০)কে ০১ (এক) মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ০৭ (সাত) দিনের কারাদন্ড ও হারুন বেপারী (৫০)কে ১৫ (পনেরো ) দিনের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ০৭ (সাত) দিনের কারাদন্ড।
মোবাইল কোর্ট পরিচালনা করেন লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট   আব্দুল্লাহ আল ইমরান।
বুধবার ও পদ্মা নদীতে টানা দ্বিতীয় দিনের মত অবৈধভাবে বালু উত্তোলন ও ফসলি জমি ভরাটকরনের জন্য নদী তীরবর্তী অবৈধ পাইপলাইনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে প্রায় ১০ কিলোমিটার অবৈধ পাইপলাইন বিনষ্ট করা হয় এবং নদী তীরবর্তী একাধিক অবৈধ আনলোডিং ড্রেজার, বেকু অকার্যকর করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ইমরান।
সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ইমারান বলেন,  অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর