1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
লৌহজংয়ে বিএনপির ৩১ দফা প্রচারে পথসভা ও লিফলেট বিতরণ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

লৌহজংয়ে বিএনপির ৩১ দফা প্রচারে পথসভা ও লিফলেট বিতরণ

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ২৮১ বার পঠিত

আসাদউজ্জামান, স্টাফ রিপোর্টার:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে ছড়িয়ে দিতে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ব্যাপক প্রচারপত্র বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মেদিনীমণ্ডল ইউনিয়নের কালি খিল মাঠ থেকে শুরু করে মাওয়া বাজার, চন্দ্রেরবাড়ি, হলদিয়া, কনকসার, ঘোড়দৌড় বাজার, মালিরঅংক, ঘৌলতলী, জোড়পোল, পুর্ববুড়দিয়া হয়ে খিদিরপাড়া পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ রোড শো ও পথসভা করা হয়।

 

কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জনগণের হাতে লিফলেট তুলে দেন এবং রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তা ও ৩১ দফার মূল বার্তাগুলো তুলে ধরেন।

এ সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কোহিনুর শিকদার, জেলা বিএনপির সদস্য এম শুভ আহমেদ, আব্দুল সালাম মোল্লা, ওমর ফারুক অবাক, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সহস্রাধিক মোটরসাইকেল ও শতাধিক গাড়ির বহর নিয়ে অংশ নেন।

বক্তারা বলেন, বর্তমান রাষ্ট্রব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনার লক্ষ্যেই এই ৩১ দফা। জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর