1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ২০২ বার পঠিত
munshiganj news
আসাদউজ্জামান
লৌহজং উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সার্বিক উৎপাদন বৃদ্ধি ও কৃষিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ প্রণোদনা বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে উপজেলার ৫২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বোরো (উফশী) ধানের বীজ, বোরো (হাইব্রিড) ধানের বীজ ও প্রয়োজনীয় সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান উদ দৌলা জানান, কৃষকদের উৎপাদন উৎসাহিত করতে এবং আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণের অংশ হিসেবে প্রতি কৃষককে ৫ কেজি উফশী জাতের ধানের বীজ, ২ কেজি হাইব্রিড ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে দেওয়া হয়েছে। এতে কৃষকরা উপকৃত হবে এবং বোরো মৌসুমে উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বাসিত সাত্তার, লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল পোদ্দার, নির্বাচন কর্মকর্তা জীবন ইবনে মাসুমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
কর্মসূচিতে আসা কৃষকেরা জানান, বর্তমান কৃষি খরচের সময়ে সরকারের এ ধরনের প্রণোদনা তাদের জন্য আশীর্বাদস্বরূপ। এতে তারা বোরো চাষে নতুন উদ্যম ও স্বস্তি নিয়ে মাঠে নামতে পারবে।
উপজেলা প্রশাসন জানায়, কৃষি বান্ধব সরকারের কৃষক সহায়তা কর্মসূচি অব্যাহত থাকবে এবং ধাপে ধাপে আরও কৃষকের কাছে এ সুবিধা পৌঁছে দেওয়া হবে।
লৌহজংয়ে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ অনুষ্ঠান শেষে কৃষকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যায়, যা আসন্ন বোরো মৌসুমে অধিক উৎপাদনের আশা জাগিয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর