
নিজস্ব প্রতিনিধি- যথাযথ ভাবগাম্ভীর্য পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল সরকারি লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ এর ২০২৫ সালের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব মো. নেসারউদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং থানার অফিসার ইনচার্জ জনাব মো. ওসমান গনি। আসন্ন এইচ এস সি পরীক্ষায় সুস্থ দেহ ও মন নিয়ে অংশগ্রহণ করে সকল পরীক্ষার্থীগন যেন কামিয়াবি হতে পারে সেজন্য মহান রাব্বুল আলামীনের রহমত ও বরকত কামনা করে বক্তাগন বক্তব্য রাখেন।