
এম এ তুহিন :
মুন্সিগঞ্জের গজারিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়ন শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার( ০২ মে ২০২৫ ইং) সন্ধ্যা ৭টায় উপজেলার বাউশিয়া ইউনিয়নের মধ্য বাউশিয়ায় অবস্থিত ইউনিয়ন জামায়াতের অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।বাউশিয়া ইউনিয়ন জামায়াতের আমীর জনাব জয়নাল আবেদীন এর সভাপতিত্বে, বাউশিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নুরে আলম,
এছাড়াও উপস্থিত ছিলেন বাউশিয়া ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর জনাব মোশাররফ হোসেন বাচ্চুসহ বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল ও ইউনিয়নের কর্মীরা উপস্থিত ছিলেন।