
নিজস্ব প্রতিনিধি- মুন্সিগঞ্জ হতে পরিচালিত তরুন প্রজন্মের আশার স্বপ্ন দৈনিক মুন্সিগঞ্জের বার্তার স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন রাজু আহাম্মেদ । উক্ত পত্রিকার সম্পাদক মন্ডলীর সিদ্ধান্তক্রমে এ দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি সরকারী হরগঙ্গা কলেজের স্নাতক বাংলা বিভাগের চতুর্থ বর্ষের অধ্যায়নরত।
রাজু আহম্মেদ তার শুভেচ্ছা বক্তব্যে অভিমত ব্যক্ত করে বলেন যে, এই নিয়োগের মাধ্যমে মুন্সিগঞ্জ জেলায় ঘটে যাওয়া ঘটনা নেটিজেনদের পাশাপাশি জেলাবাসীর সকলের নিকট পৌছানোর আরো একটু সুযোগ তৈরি হলো।
অভিমত ব্যক্ত করতে যেয়ে বলেন, প্রযুক্তিতে আমূল পরিবর্তন আসার পর থেকেই প্রিন্ট মিডিয়ায় ক্যারিয়ার গড়ার প্রতি তরুণদের আগ্রহের মাত্রা বৃদ্ধি পায়। নিত্য নতুন বিভাগ, ফটো সাংবাদিকতা থেকে আর্টিষ্ট, কার্টুনিষ্ট সহ আরো অনেক বিভাগ যুক্ত হয়েছে এই ক্ষেত্রটিতে। আর এরই পাশাপাশি লেখকদের জন্য তৈরি হয়েছে এক সুবিশাল সম্ভাবনাময় ক্ষেত্র। সৃজনশীলতার এক অন্যতম ক্ষেত্র এই প্রিন্ট মিডিয়া । দৈনিক মুন্সিগঞ্জের বার্তাকে ‘আরও বিশ্বাসযোগ্য ও পাঠকপ্রিয় করতে চাই। পাশাপাশি পাঠককে ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইনের বাইরেও বাড়তি তথ্য দিতে চাই’।
দৈনিক মুন্সিগঞ্জের বার্তা পরিবারের সকল সাংবাদিকদের পক্ষ থেকে, তাকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানানো সহ তার উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে।