1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ এলাকায় চরম অবমাননা: ময়লা-আবর্জনার স্তূপ ও প্রকাশ্যে প্রস্রাব, গড়ে উঠেছে অঘোষিত ‘বার্গার’ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ এলাকায় চরম অবমাননা: ময়লা-আবর্জনার স্তূপ ও প্রকাশ্যে প্রস্রাব, গড়ে উঠেছে অঘোষিত ‘বার্গার’

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১২০ বার পঠিত
muktijuddho gojaria

মো. খায়রুল ইসলাম হৃদয় 

গজারিয়া উপজেলার ভবেরচর বাস স্ট্যান্ড সংলগ্ন মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ এলাকা বর্তমানে চরম অবহেলা ও অশোভন কর্মকাণ্ডের সাক্ষী হয়ে উঠেছে। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে সরেজমিনে দেখা যায়, স্মৃতিস্তম্ভের আশপাশে যত্রতত্র পঁচা ময়লা-আবর্জনা ফেলে রাখা হয়েছে। শুধু তাই নয়, প্রকাশ্যে প্রস্রাব করতেও দেখা যাচ্ছে অসচেতন কিছু মানুষকে, যা জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি চরম অবমাননার শামিল।

 

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্মৃতিস্তম্ভ এলাকাটি কার্যত একটি অঘোষিত ‘বার্গার’ বা ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। ভবেরচর বাস স্ট্যান্ড ও আশেপাশের এলাকার বিভিন্ন দোকান ও ভাসমান ব্যবসায়ীরা নিয়মিত তাদের বর্জ্য এই এলাকায় ফেলে যাচ্ছেন। নিয়মিত পরিচ্ছন্নতা ও নজরদারির অভাবে ধীরে ধীরে এটি একটি স্থায়ী ময়লা ফেলার স্থানে রূপ নিচ্ছে।

 

মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ একটি জাতির ইতিহাস, আত্মত্যাগ ও গৌরবের প্রতীক হলেও বর্তমানে সেখানে তীব্র দুর্গন্ধ, নোংরা পরিবেশ এবং অশালীন কর্মকাণ্ড জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয়রা জানান, প্রতিদিন শত শত যাত্রী ও পথচারী এ এলাকা দিয়ে চলাচল করলেও এমন দৃশ্য দেখে বিব্রত হতে হয় সবাইকে।

 

সচেতন মহলের মতে, এ ধরনের কর্মকাণ্ড শুধু পরিবেশ দূষণ নয়, বরং মুক্তিযুদ্ধের চেতনার প্রতি সরাসরি অবমাননা। তারা অবিলম্বে স্মৃতিস্তম্ভ এলাকা পরিচ্ছন্ন করা, স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনা চালু করা, সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন এবং দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের মর্যাদা আরও ক্ষুণ্ন হবে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর