1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
শ্রীনগর ১০ বছরের শিশু জুবায়ের এর মৃত্যু! স্বজনদের দাবী সৎ মায়ের নির্যাতনের শিকার - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

শ্রীনগর ১০ বছরের শিশু জুবায়ের এর মৃত্যু! স্বজনদের দাবী সৎ মায়ের নির্যাতনের শিকার

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ২৩৮ বার পঠিত
sreenagar murder

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের শ্রীনগরে সৌদি আরব প্রবাসীর ১০ বছরের শিশু জুবায়ের এর মৃত্যু হয়েছে। নানাবাড়ীর স্বজনদের দাবী সৎ মা রূপা বেগমের নির্যাতনের কারণেই জুবায়েরর মৃত্যু হয়।

গতকাল বুধবার বিকেল ৫ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  জুবায়েরর মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে সৎ মা রূপা বেগমসহ ৩ জন আটক করেছে।

নিহত জুবায়ের এর নানার পরিবার সুত্রে জানা যায়, জুবায়ের মায়ের সাথে বাবা আরিফের বিয়ের পর নানাবাড়ীর লোকজন টাকা পয়সা খবচ করে আরিফকে সৌদি আরব পাঠায়। এর পর থেকে আরিপ সৌদি আরবে থাকাবস্থায় মোবাইল ফোনে মধ্য কামারগাঁও এলাকার ডির্ভোসী রূপা বেগমের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। এ নিয়ে জুবায়েরর মায়ের সাথে আরিফে ঝগড়া হলে জুবায়েরর মা তার পিত্রালয়ে চলে আসে এবং স্বামীর প্রতি রাগে ক্ষোভে ৫ বছরের জুবায়েরকে রেখে আত্মহত্যা করে। পরবর্তীতে আরিফ প্রেমিকা ডির্ভোসী রূপা বেগম বিয়ে করে ঘর সংসার শুরু করে এবং জুবায়েরকে নানাবাড়ী থেকে জোড়পূর্বক নিয়ে এসে সৎ রূপা বেগমের কাছে লালন পালন করতে দিয়ে পূনরায় আরিফ সৌদি আরবে চলে যায়। মাঝে মধ্যে জুবায়েরর নানা-নানীসহ আত্মীয় স্বজনরা জুবায়েরকে দেখা ঐ বাড়ীতে গেলে সৎ মা রুপা বেগম জুবায়েরকে নানাবাড়ী লোকজনদের সাথে দেখা করতে দিত না এবং মাঝে মধ্যে অত্যাচার নির্যাতন করত। গত মঙ্গলবার জুবায়ের পাশ্ববর্তী বাড়ীর গাছ থেকে জাম্বুরা পাড়তে গেলে তাকে কয়েকজন ছেলেরা মারধর করার পর জুবায়ের বাড়ীতে আসলে সৎ মা রুপা পুনরায় জুবায়ের মারধর করে। এতে জুবায়ের অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করলে অবস্থার অবনতি দেখে ডাক্তার জুবায়েরকে ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় বুধবার বিকেল ৫ টার দিকে জুবায়েরর মৃত্যু হয়।

এব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) নাজমুল হুদা খান বলেন, জুবায়ের নামে একটি শিশু শারীরিক নির্যাতনে ফলে ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে মৃত্যু হয়েছে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের সৎ মা রূপাসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এব্যাপারে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর