
আসাদউজ্জামান:
লৌহজংয়ে ৫৫ পিস ইয়াবাসহ মো. হীরা শেখ (২৮), নামক ১ মাদক কারবারিকে গ্রেফতার করেছে (র্যাব-১০)। এ সময় মাদক বহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে৷
সোমবার (৫ মে) দিনগত রাত পৌনে ১টার দিলে লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে৷
গ্রেফতারকৃত মো. হীরা শেখ তিনি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার যশোরগাঁও গ্রামের মো. মন্টু শেখের ছেলে৷ মঙ্গলবার দুপুরে (র্যাব-১০) এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) শামীম হাসান সরদার বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালীমান্দ্রা বাজার এলাকা অভিযানে একটি মোটরসাইকেলে করে মাদক বহনকালে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়৷ এ সময় তার নিকট হতে মাদক বাহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে৷
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সীগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে৷
এর আগেও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শ্রীনগর থানা ও ডিএমপি ঢাকার কামরাঙ্গীরচর থানায় মাদক আইনে মামলা রয়েছে৷ গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে লৌহজং থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান বলেন, আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে ৷