
আসাদউজ্জামান:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘড়িয়া মঙ্গলবার (১ মার্চ) সকালে রাস্তার পাশে পাওনা টাকা পরিশোধ বিরোধকে কেন্দ্র করে মারধরের ঘটনায় এম.এ বাক্কার নিহত হয়েছিলেন। মৃত. দরুদ আলীর ছেলে এম.এ বাক্কার (৫৫) লৌহজং উপজেলার ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী বাংলা শিক্ষক ছিলেন।
এ বিষয়ে লৌহজং থানায় ২ই মার্চ একটি মামলা দায়ের করা হয়েছিল। মৃত সিদ্দিকুর রহমানের ছেলে শেখ তোফায়েল আহমেদ জামাল কে (৫৫) ২৭ শে মার্চ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের সহায়তায় গ্রেপ্তার করা হয়েছে। লৌহজং থানা পুলিশ ২৮শে মার্চ আসামি কে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।
লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাঃ হারুন অর রশিদ বলেন এম এ আবু বাক্কার (৫৫) তার মেয়ে জুথি বাদী হয়ে গত ২ই মার্চ একটি মামলার রুজু করে। ২৭ তারিখ আসামি বিদেশে যাবার উদ্দেশ্যে শাহজালাল বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশের সহযোগিতায় তাকে ধরতে সক্ষম হই। ২৮ই মার্চ আসামি শেখ তোফায়েল আহমেদ জামালকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।