
আসাদউজ্জামান:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বেজগাও ইউনিয়নের মালির অংক বাজার শাহানা কমপ্লেক্স এর দ্বিতীয় তলায় ব্রাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর মালিক সেলিম শেখ তিন জেলার মধ্যে প্রথম হওয়ায় কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ই মে) বিকেল সাড়ে ৩টা সময় লৌহজং উপজেলার বেজগাঁও ইউনিয়নের মালির অংক বাজার শাহানা কমপ্লেক্সের ২য় তলায় ব্রাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
হেড অফ এজেন্ট ব্যাংকিং নাজমুল হাসান,এর পক্ষ থেকে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। তিনি ব্যাংকের আরো বিভিন্ন দিকনির্দেশনা মুল্যক বিষয়ে আলোচনা করেন।
জানাযায়, ব্রাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং মালির অংক বাজারে প্রায় ১ বছর আগে চালু করা হয়েছে। শুরু থেকে এই পর্যন্ত ২ কোটি ৫০ লক্ষ টাকার ডিপোজিট ও ৪ শত ঊর্ধ্বে একাউন্ট করা হয়েছে। মানুষের আস্থা ও ভালোবাসায় দিন দিন এগিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি। নরসিংদী,নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ সহ তিন জেলার মধ্যে লৌহজং উপজেলা ব্রাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং প্রথম স্থান অধিকার করেন।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন কো-অর্ডিনেটর মোবারক হোসেন,টিমলিট এ আর ও(নারায়ণগঞ্জ) নিতাই চক্রবর্তী ,এ আর ও (মুন্সিগঞ্জ) পঙ্কজ মণ্ডল ও আল ইমরান।এরিয়া ফিল্ড অফিসার মারিয়া ও রাব্বি ।