
মো. খায়রুল ইসলাম হৃদয়:
কুমিল্লা থেকে ঢাকা ফেরার পথে যাত্রাবিরতি কালে কেন্দ্রীয় বিএনপির যুব বিষয়ক সহ সম্পাদক, ঢাকা কলেজের সাবেক ভিপি এবং ঢাকা-০৭ আসনের মনোনয়ন প্রত্যাশী মীর নেওয়াজ আলী নেওয়াজের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেন গজারিয়া সরকারি কলেজের সাবেক জিএস ও মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ নাছির উদ্দীন শেখ।
২২ জুলাই (সোমবার) সন্ধ্যা ৭টার দিকে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের মায়ামি ডাইন ইন রেস্তোরাঁয় এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ফুলেল তোরণ দিয়ে মীর নেওয়াজ আলী নেওয়াজকে বরণ করে নেন গজারিয়ার কৃতি সন্তান মোঃ নাছির উদ্দীন শেখ।
সাক্ষাৎকালে গঠনমূলক আলোচনা ছাড়াও দলীয় সাংগঠনিক বিষয়ে মতবিনিময় হয়। এছাড়াও উপস্থিত ছিলেন এডভোকেট মোঃ শাহজাহান, রাসেল দেওয়ান, জামাল মোল্লা, রক আবিরসহ কেন্দ্রীয় বিএনপি ও স্থানীয় নেতৃবৃন্দ।
এই সাক্ষাৎকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।