
শীত
প্রত্যয় হামিদ
শীত এসেছে শীত
শুনছি শীতের গীত।
শীত এসেছে শীত।
শীতের দিনে খেজুর রসে
মুড়ি ভেজাই রোদে বসে
শীত যে মধুর মাস
রোদ কীরে তুই পাস!
রোদের পরশ নিয়ে গায়ে
হাটবাজারে চুমুক চায়ে
দিচ্ছে পাড়ার লোক
রোদের ভালো হোক!
শীত এসেছে শীত
চলছে শীতের গীত
শীত পড়েছে শীত।