
রোবট পাখি
যাইদ আল মারুফ
রোবট পাখি রোবট পাখি
ঝাপটে ঝাপটে উড়ে
ডানা লেজে দিক ফিরিয়ে
ওই চলে যায় দূরে।
যান্ত্রিক বলে চলে সদা
শুনেনা সে বারণ
আধার আলোয় সমান ভাবে
দৃশ্য করে ধারণ।
পাখির মতো উড়ে উড়ে
রাখে নজর কড়া
গোয়েন্দা সে পেটের ভেতর
গোপন তথ্যে ভরা।
খাঁটি পাখির ঝাঁকে যখন
রোবট পাখি ডাকে
পাখিরা সব ভয়ে পালায়
উড়ে আঁকে বাঁকে।