1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
শত বছরের পরীর দিঘী ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য ঠিকানা - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

শত বছরের পরীর দিঘী ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য ঠিকানা

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৭৬ বার পঠিত
শত বছরের পরীর দিঘী ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য ঠিকানা

শত বছরের পরীর দিঘী ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য ঠিকানা
শেখ আছলাম
সবুজে ঘেরা শান্ত জলরাশি, চারপাশে উঁচু গাছপালা আর নীরব পরিবেশ এভাবেই আজও নিজের অস্তিত্ব জানান দিচ্ছে শত বছরের পুরোনো ‘পরীর দিঘী’।
দিঘীটি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডে আরধী পাড়া দিঘীর পার অবস্থিত।স্থানীয়দের কাছে এটি শুধু একটি জলাশয় নয়, বরং এলাকার ঐতিহ্য, ইতিহাস আর আবেগের অংশ।
জানা যায়, প্রায় একশ বছর আগে অলৌকিকভাবে এক রাতেই পরীরা এই দিঘীটি খনন করে।দাদা পরদাদা ওনারা বলে এসেছেন এই দিঘীটি এক আধ্যাত্মিক অধ্যায়।আবার অনেকে বলেছেন বহু বছর আগে এই দীঘি থেকে রাতের আঁধারে বিয়ের ডেকোরেশন এর আসবাবপত্র, ডেক,প্লেটসহ আরো অনেক কিছু উঠে আসতো।অনুষ্ঠান শেষে সবকিছু একত্র করে আবার দিঘীর পানিতে ভাসিয়ে দেওয়া হতো।
দীর্ঘ সময় ধরে এটি স্থানীয় মানুষের পানির চাহিদা পূরণ, সেচকাজ ও দৈনন্দিন ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সময়ের সঙ্গে সঙ্গে দিঘীর চারপাশে গড়ে উঠেছে ঘন সবুজ বৃক্ষরাজি, যা জায়গাটিকে দিয়েছে আলাদা সৌন্দর্য।
বর্তমানে ‘পরীর দিঘী’ স্থানীয়দের অবসর কাটানোর অন্যতম স্থান হচ্ছে মসজিদের ঘাটলা।সকাল অথবা বিকেলে মৃদু ঠান্ডা বাতাসে এই ঘাটলায় বসে দিঘীটির সৌন্দর্য উপভোগ করা যায়।
প্রতিদিন সকাল-বিকেলে অনেকেই এখানে হাঁটতে আসেন, কেউ বসে গল্প করেন, আবার কেউ প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটান। দিঘীর শান্ত জলে গাছের প্রতিচ্ছবি মনকে দেয় প্রশান্তি।
তবে স্থানীয়রা জানান, দিঘীর সৌন্দর্য ও ঐতিহ্য রক্ষায় প্রয়োজন নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ উদ্যোগ। জলজ আগাছা পরিষ্কার, পাড় সংরক্ষণ এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দিলে এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্যও হয়ে উঠতে পারে আকর্ষণীয় একটি ঐতিহ্যবাহী স্থান।
প্রাকৃতিক সৌন্দর্য আর ইতিহাসের মেলবন্ধনে ‘পরীর দিঘী’ আজও সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। যথাযথ সংরক্ষণ ও উদ্যোগে এটি হতে পারে এলাকার অন্যতম দর্শনীয় স্থান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর