1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে গজারিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রীনগরে ইসলামী যুব আন্দোলনের ৬ষ্ঠ যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা গণমাধ্যমের নীতি অনুসরন করে মুন্সিগঞ্জের বার্তা একদিন সামনের দিকে এগিয়ে যাবে— মোহাম্মদ শহিদুল ইসলাম লৌহজংয়ে বিএনপির সন্ত্রাসবিরোধী সমাবেশের পাশে নিষিদ্ধ সংগঠনের ককটেল বিস্ফোরণ মুন্সিগঞ্জের পদ্মা সেতু এলাকা থেকে ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শাল জব্দ, গ্রেফতার ২ লৌহজংয়ে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১ সিরাজদিখানে পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বদলিজনিত বিদায়ে পুলিশ সুপার মো. মেনহাজুল আলমকে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সংবর্ধনা বদলিজনিত বিদায়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেনকে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সংবর্ধনা বেরিয়েছে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার বর্ষপূর্তি ম্যাগাজিন বর্ষবার্তা নানা অভিযোগের মধ্যেও ২১ কোটি টাকার এআই প্রকল্প পেল ই-লার্নিং অ্যান্ড আর্নিং

গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে গজারিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২০৯ বার পঠিত

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক :

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞের প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মুন্সীগঞ্জের গজারিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার  (৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে গজারিয়া সর্বস্তরের সাধারণ জনতার ব্যানারে ঢাকা-চট্টগ্রামের মহাসড়কের ভবেরচর বাস স্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি মহাসড়কের ভবেরচর কেন্দ্রীয় ঈদগাহ সড়ক প্রদক্ষিণ করে ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় মোহাম্মদ আলী প্লাজার সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন। এর আগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে মহাসড়কে অবস্থান নেন। এসময় বিভিন্ন স্লোগান দিতে থাকেন।  ‘ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব চাই’ ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে, নেতানিয়াহুর দুই গালে জুতা মারো তালে তালে ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন কর’ বলে স্লোগান দেন।

সমাবেশে বক্তারা বলেন, আমাদের লজ্জা হয় যে, আমরা এখনো এই বর্বরতার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারিনি। গাজায় যা হচ্ছে তা প্রতিরোধে আন্তর্জাতিক মহলের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত। আজ মানবাধিকার সংস্থাগুলোর ভূমিকা প্রশ্নবিদ্ধ। এই অবস্থায় বিশ্বব্যাপী সাধারণ মানুষের ঐক্য ছাড়া মুক্তির পথ নেই।

তারা সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা ফিলিস্তিনের নির্যাতিত জনগণের জন্য একসাথে আওয়াজ তুলবো এবং ইসরাইলি পণ্য বর্জনের জন্য সবার প্রতি অনুরোধ জানাবো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর