
লৌহজংয়ের খাঁন বাড়ি থেকে সাড়ে তিনশ কেজি জাটকা জব্দ
তাজুল ইসলাম রাকিব :
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া খাঁন থেকে সাড়ে তিনশ কেজি জাটকা জব্দ করা হয়েছে।
গতকাল গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত সিনিয়র উপজেলা মৎস অফিস ও কোস্ট গার্ড এর যৌথ অভিযান পরিচালনা করে মাওয়া খান বাড়ি হতে আনুমানিক ৩৫০ কেজি জাটকা জব্দ করা হয়। জব্দ কৃত জাটকার আকার ৪-৬ ইঞ্চি। জব্দ কৃত জাটকার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন লৌহজং সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম। জব্দকৃত জাটকা জান্নাতুল ফেরদাউস মহিলা মাদ্রাসা, বায়তুন নবী নূরানী মাদ্রাসা, রৌজাতুল উলুম আরবিয়া আদর্শ মাদ্রাসা ও স্থানীয় দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।