1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
গুয়াগাছিয়ায় ধানের শীষের জনসংযোগ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

গুয়াগাছিয়ায় ধানের শীষের জনসংযোগ

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৯ বার পঠিত
গুয়াগাছিয়ায় ধানের শীষের জনসংযোগ
মো. খায়রুল ইসলাম হৃদয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের মাঠে সরব হয়ে উঠেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। নির্বাচনী প্রচারণায় তারা সাধারণ মানুষের কাছে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। কেউ মাদক নির্মূল, অস্ত্রের ঝনঝনানি বন্ধ, কিশোর গ্যাংয়ের উৎপাত রোধসহ এলাকায় শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার করছেন। পাশাপাশি রাস্তাঘাট, ব্রিজ ও অবকাঠামোগত উন্নয়নের কথাও তুলে ধরছেন প্রার্থীরা।
এরই ধারাবাহিকতায় শনিবার বিকাল ৪ টায় মুন্সিগঞ্জ-৩ আসনের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নে বিএনপির মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন-এর পক্ষে এক বিশাল জনসংযোগ ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে কয়েক হাজার সাধারণ সমর্থকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন গুয়াগাছিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক সকদার বাচ্চু এবং সঞ্চালনা করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাসেল দেওয়ান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসহাক আলী, মাসুদ ফারুক, গিয়াস উদ্দিন প্রফেসর, রফিকুল ইসলাম মাসুম, জেলা কৃষক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পিন্টু, জেলা যুবদলের সদস্য সচিব মুজাম্মেল হক মুন্না, জেলা ছাত্রদলের সদস্য সচিব জামাল ভূঁইয়াসহ স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিকুল্লাহ ফরিদ, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির সিকদার, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি ওমর ফারুক, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিরুল ইসলাম জসিম, উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা আইভি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানসহ আরও অনেক নেতাকর্মী।
জনসভায় বক্তারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর