1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
গজারিয়ায় ধানের শীষের জনসভায় উন্নয়ন ও মানবিক অধিকার আদায়ের অঙ্গীকার কামরুজ্জামান রতনের - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

গজারিয়ায় ধানের শীষের জনসভায় উন্নয়ন ও মানবিক অধিকার আদায়ের অঙ্গীকার কামরুজ্জামান রতনের

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১১ বার পঠিত
গজারিয়ায় ধানের শীষের জনসভায় উন্নয়ন ও মানবিক অধিকার আদায়ের অঙ্গীকার কামরুজ্জামান রতনের

আল আমিন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জ-৩ (সদর-গজারিয়া) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৩টায় গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে জনপ্রিয় রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার মাঠে গজারিয়া উপজেলা বিএনপির উদ্যোগে এই জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ।
বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশারফ হোসেন পুস্তি, কেন্দ্রীয় বিএনপির সদস্য রহিমা শিকদার, মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য প্রফেসর কেএম গিয়াস উদ্দিন, মাসুদ ফারুক, সাবেক কমিশনার শহীদ, যুবদলের আহ্বায়ক মজিবর দেওয়ান,মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সম্পাদক তুষার আহমেদ এবং মিরকাদিম পৌরসভার সভাপতি ডঃ জসিম উদ্দিন।
বক্তব্যে কামরুজ্জামান রতন বলেন, “মুন্সিগঞ্জ ও গজারিয়া আলাদা নয়। নদীর এপারের পানি যেমন, ওপারের পানিও তেমন—সদর ও গজারিয়ার বন্ধন ভাইয়ে-ভাইয়ের বন্ধন।” তিনি আরও বলেন, নির্বাচিত হলে মুন্সিগঞ্জ-৩ আসনের রাস্তা-ঘাট উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, শিল্পখাতের বিকাশ এবং সাধারণ মানুষের মানবিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ে অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি বিএনপির নির্বাচনী ইশতেহারের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তারেক রহমান ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ কর্মসূচি সাধারণ মানুষ ও কৃষকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জনসভা শুরুর আগেই মুন্সীগঞ্জ জেলা ও গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে জনসভাস্থল জনসমুদ্রে পরিণত হয়। শেষ দিনের প্রচারণায় জনসভার মধ্য দিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর