
লৌহজং থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫,৫০০ (পাঁচ হাজার পাঁচ শত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
পুলিশ সুপার, মুন্সীগঞ্জ জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম মহোদয়ের কঠোর দিকনির্দেশনায় গত রবিবার রাত আনুমানিক ২৩.০০ ঘটিকার সময় লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই (নিঃ) রাজিব, এসআই (নিঃ) আতাউর রহমানসহ থানার সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করে।
অভিযান চলাকালে লৌহজং থানাধীন গোয়ালীমান্দ্রা সাকিনস্থ এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে গোয়ালীমান্দ্রা এলাকার জনৈক সুভাস দাসের বসতঘরের পশ্চিম পার্শ্ব থেকে পরিত্যক্ত অবস্থায় ৫,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িত মাদক কারবারিদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় লৌহজং থানা পুলিশ।