1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ১০  - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ১০ 

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ২৪১ বার পঠিত
road-accedent-sreenagar
শ্রীনগর  প্রতিনিধি:
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ যাত্রী নিহত হয়েছেন এবং নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে মুন্সীগঞ্জের শ্রীনগর ও লৌহজং উপজেলায় এ দুর্ঘটনা দুটি ঘটে।
প্রথম দুর্ঘটনাটি ঘটে ভোর ৬টার দিকে শ্রীনগর থানাধীন কামারখোলা ব্রিজের ঢালে। ময়মনসিংহ থেকে ফরিদপুরের আটরশিগামী একটি যাত্রীবাহী বাস এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে একটি বস্তাবোঝাই ট্রাক (নম্বর: খুলনা-ট-১১-২৩৬৪) এসে বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল কুদ্দুস চান মিয়া (৭০) নামে এক যাত্রী নিহত হন এবং অন্তত পাঁচজন আহত হন।
নিহত চান মিয়া ময়মনসিংহ জেলার নান্দাইল থানার চর শ্রীরামপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি ফরিদপুরের আটরশি মাজারে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।
আহতরা হলেন – আশরাফুল ইসলাম (৪০), হেলাল উদ্দিন (৩৪), হাজেরা খাতুন (৫০), আর্শেদ আলী (৫০) ও সোহেল (৩০)। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
শ্রীনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, একইদিন সকাল সাড়ে ৮টার দিকে লৌহজং উপজেলার দোগাছি এলাকার ওজোন স্টেশনের সামনে আরও একটি দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দিলে বাসের অন্তত ৫ যাত্রী আহত হন।
আহতরা হলেন -খাদিজাতুল কুবরা (০৪), তাহিয়া (৩০), সুমাইয়া (২০), আলিয়া বেগম (৫০) ও রতন হাওলাদার (৫০)। তারা সবাই সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বাসিন্দা।
শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
এই দুটি দুর্ঘটনায় একদিকে প্রাণহানি ও অন্যদিকে বেশ কিছু যাত্রী গুরুতর আহত হওয়ায় এলাকাজুড়ে শোক ও উদ্বেগ বিরাজ করছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর