
ভূমিকম্প
শাহীন খান
ভূমিকম্প ভূমিকম্প
মনের মাঝে অনুকম্প
ডাকি স্রষ্টার নাম;
দালান ভাঙ্গে বসত ভাঙ্গে
হঠাৎ দেখিলাম!
মানুষ মরে পশু মরে
আহত হয় কেউ –
বুকের ভেতর দুখের নদী
বিয়োগ ব্যথার ঢেউ!
আর দিওনা ভূমিকম্প
ওহে দয়াবান;
তোমায় কৃপা, প্রেমের গুণে
বাঁচাও সবার প্রাণ।