
গজারিয়ায় সাপের কামড়ে শিশুর মৃত্যু
মুন্সিগঞ্জের গজারিয়ায় সাপের কামড়ে ফাতেমা নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে নিজ বসতঘরে এই ঘটনা ঘটে।
নিহত ফাতেমা আড়ালিয়া গ্রামের বাসিন্দা মানিক মিয়ার ছেলে বিল্লাল হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে বসতঘরে অবস্থানকালে সাপে দংশন করে ফাতেমাকে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।