1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে রোগীদের অন্তহীন দুর্ভোগ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে রোগীদের অন্তহীন দুর্ভোগ

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১১৮ বার পঠিত

৮ বছরেও সচল হয়নি চক্ষু বিভাগ
তোফাজ্জল হোসেন শিহাব:
২৫০ শয্যা বিশিষ্ট মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের চক্ষু বিভাগ দীর্ঘ ৭ বছর ধরে বন্ধ রয়েছে। প্রতিনিয়ত শত শত রোগী চোখের চিকিৎসা করাতে এসে চক্ষু বিভাগ বন্ধ দেখে ফিরে যাচ্ছেন। বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে গিয়ে চড়া মূল্যে চিকিৎসা করাতে হচ্ছে তাদের। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের পদটি শূন্য থাকায় বন্ধ রয়েছে সেবা। তবে শিগগিরই চালু করার বিষয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। দীর্ঘ কয়েক বছর ধরে হাসপাতালের চক্ষু বিভাগ বন্ধ নিয়ে হাসপাতাল কতৃপক্ষের অবহেলাকেই দোষারোপ করছেন সচেতন নাগরিকরা। হাসপাতাল সূত্রে জানা গেছে, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রতিদিন প্রায় ২ হাজার রোগী (বহির্বিভাগ) চিকিৎসা নিয়ে থাকেন। গতকাল বুধবার ২৩ এপ্রিল দুপুরে হাসপাতালের চক্ষু বিভাগে গিয়েও বন্ধ থাকতে দেখা গেছে। আর চক্ষু বিভাগের যন্ত্রপাতি স্টোর রুমে পড়ে পড়ে নষ্ট হচ্ছে। সেবা নিতে আসা রোগীরা ফিরে যাচ্ছেন।
ক্ষোভ প্রকাশ করে তারা জানান, চক্ষু বিভাগ বন্ধ রয়েছে দীর্ঘ কয়েক বছর। আমরা এসে ফিরে যাচ্ছি। বাধ্য হয়ে বাহিরে ডায়াগনোস্টিক সেন্টার কিংবা অন্যান্য সেবা প্রতিষ্ঠানে চড়াও মূল্যে চিকিৎসা নিতে হয়। এখানে চক্ষু বিভাগ চালু থাকলে তো আমাদের বাহিরে যেতে হয়না।
কামাল (৩৬) নামের এক রোগী জানান, মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের চক্ষু বিভাগ অনেক দরকার। রোগীরা খুব সহজে বিনামূল্যে এখান থেকে চিকিৎসা নিতে পারে। আমি নিজে আমার বাবার এখান থেকে চোখের অপারেশন করিয়েছিলাম।এটি বন্ধ রাখা দু:খজনক। খুব দ্রুতই চক্ষু বিভাগ পূনরায় চালুর জন্য আমরা জোর দাবি জানাই।
গোলনাহার ( ৫২) আরো জানান, “বাবারে কি আর কমু। আমাগো গরিবের কত সমস্যা। বয়স বাড়ছে। চোখে তেমন দেহিনা। অনেক বছর আগে এখানে একবার দেখাইছিলাম। এখন তো দেহাতে পারিনা। বাহিরে দেহাই। বেশি টাহা লাগে। এই হানে যদি আবারো চক্ষু বিভাগ চালু করে তাহলে আমাদের জন্য উপকার হয়।”
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন ১৮শ/ থেকে ২ হাজার লোক সেবা নিতে আসে। সাধারণ মানুষের কথা চিন্তা করে অনতিবিলম্বে দ্রুতই চক্ষু বিভাগ পুনরায় চালু হলে উপকৃত হবে মুন্সিগঞ্জবাসী এমনটাই দাবি সুশিল সমাজের।
এবিষয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহমেদ কবীর মুন্সিগঞ্জের বার্তাকে জানান, জেনারেল হাসপাতালের চক্ষু বিভাগটি দীর্ঘ আট বছর বন্ধ রয়েছে বিষয়টি দুঃখজনক। চক্ষু বিভাগে চিকিৎসক চেয়ে স্বাস্থ্য অধিদপ্তর বরাবর চিঠি পাঠানো হয়েছে। চক্ষু বিভাগের চিকিৎসকের পদ রয়েছে কিন্তু চিকিৎসক নেই। অনেক পদই খালি রয়েছে। আশা করছি মন্ত্রনালয়ের সাথে কথা বলে দ্রুতই বিষয়টি সমাধানের পথ পাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর