
শেখ আছলামঃ
শ্রীনগর উপজেলার কামারখোলা গ্রামের ফয়সাল (বয়স অজ্ঞাত) ইন্তেকাল করেছেন। তিনি পাটাভোগ ইউনিয়ন এর পশ্চিম কামার খোলা বাসিন্দা দিলু বেপারির ছেলে।
সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র প্রশিক্ষণের একটি ভিডিওতে ভাইরাল হয়ে আলোচনায় আসেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ফয়সালের মৃত্যু হয়েছে মঙ্গলবার (তারিখ এখনো নিশ্চিত নয়) রাতে। তবে তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে পরিবার বা প্রশাসনের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ভিডিও ভাইরাল হওয়ার পর এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিলেন ফয়সাল। কেউ কেউ কনটেন্ট বললেও অনেকে সেটিকে অস্ত্র প্রশিক্ষণের ইঙ্গিত হিসেবে দেখেছিলেন।
শ্রীনগর থানা অফিসার ইনচার্জ নাজমুল হুদা খান জানিয়েছে, পরিবারের সাথে কথা বলে জানতে পারি স্ট্রোক করে মারা গেছে তবে ফয়সালের মৃত্যুর ঘটনার বিষয়ে তদন্ত চলছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।