
মুন্সিগঞ্জের শ্রীনগরে ‘স্মার্ট ইঞ্জিনিয়ারিং’-এর শাখা উদ্বোধন
আবু নাসের খান লিমন ।।
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় প্রকৌশল ও কারিগরি সেবাদানকারী প্রতিষ্ঠান ‘স্মার্ট ইঞ্জিনিয়ারিং’-এর নতুন শাখার শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২০ আগস্ট বিকাল ৫.৩০ ঘটিকার সময় শ্রীনগর উপজেলার ভাগ্যকুল রোডের জমজম টাওয়ারের নিচ তলায় ২৮ নাম্বারে তাদের অফিস উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্মার্ট ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার মো. শাহিন হোসেন এর সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার সাব্বির হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী ও বিক্রমপুর ইঞ্জিনিয়ার্স আর্কিটেক্ট ও প্লানার্স সোসাইটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. মোবারক হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য উপস্থাপন করেন মুন্সীগঞ্জ-বিক্রমপুর ইন্জিনিয়ার্স, আর্কিটেক্ট ও প্লানার্স সোসাইটির উপদেষ্টা ও এক্সিকিউটিভ ডিরেক্টর অন টেক্স লিঃ এর ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সমাজ সেবক ও শ্রীনগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান, ভার্চুয়াল বক্তব্য দেন শ্রীনগর উপজেলা প্রকৌশলী- ইঞ্জিনিয়ার শাহ মোয়াজ্জেম রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আহসানুল রাসেল, ইঞ্জিনিয়ার মেহেদী আল মামুন, মো. দেলোয়ার হোসেন, মো. শাহে আলম এবং মো. শেখ মজিবুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্যে এম হাফিজুল ইসলাম খান বলেন, শ্রীনগর উপজেলার বিশেষ কিছু এলাকা নিয়ে একটি পৌরসভা ঘোষনার জন্য মুন্সীগঞ্জ- ১ এর সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ এমপি ইতমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। এটা পৌরসভা হিসাবে ঘোষনা হওয়ার পাইপ লাইনে রয়েছে। যেকোন দিন আপনারা এই সু সংবাদটা শুনতে পারবেন। তিনি উপস্থিত তরুন প্রকৌশলীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, শ্রীনগর ও এর আশে পাশের এলাকায় এর আগে যত বিল্ডিং তৈরী হয়েছ তার বেশির ভাগই বিল্ডিং কোড না মেনে করা হয়েছে। এমনও বিল্ডিং রয়েছে কেউ অসুস্থ হলে সেখানে একটি এম্বুলেন্স যাওয়ারও সুযোগ নেই, কোন অগ্নিকান্ড ও দুর্যোগ হলে ফায়ার সার্ভিসের গাড়ি উদ্ধার কাজে ও যেতে পারছে না। জলাবদ্ধতা ও পয়োনিষ্কাশনের কোন ড্রেনেজ ব্যাবস্হা নেই। তাই আপনারা এখন থেকে যে কাজ গুলো করবেন বাড়ি বা বিল্ডিং নির্মানকারী মালিকগনকে অবশ্যই বিল্ডিং কোড মেনে ও সকল নিয়ম নীতি মেনে যাতে কাজ করে তার জন্য পরামর্শ দিবেন। আপনাদের মাধ্যমে যেন আগামীর শ্রীনগর একটি আধুনিক নগরে পরিনত হতে পারে এটাই প্রত্যাশা। আর শ্রীনগর পৌরসভা হয়ে গেলে অনেক ধরনের নিয়ম নীতির আওতায় সব কিছু চলে আসবে।
বক্তারা বলেন, আধুনিক অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন কার্যক্রমে দক্ষ প্রকৌশলসেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় পর্যায়ে মানসম্মত প্রকৌশল পরামর্শ ও কারিগরি সেবা পৌঁছে দিতে স্মার্ট ইঞ্জিনিয়ারিংয়ের শ্রীনগর শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. শফিউল আলম আজম, বিএনপি নেতা মোতালেব হোসেন, শহীদুল ইসলাম, মো. সংগ্রাম, মো. লিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় ব্যবসায়ী, প্রকৌশলী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম ও সেবার বিষয়ে উপস্থিত অতিথিদের অবহিত করা হয়।
পরে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি এবং সংশ্লিষ্ট সবার মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।