1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
৬ রানের নাটকীয় জয়ে ফরিদপুরকে বিদায়, সেমিফাইনালে মুন্সিগঞ্জের পিপিআইএমএসসি - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

৬ রানের নাটকীয় জয়ে ফরিদপুরকে বিদায়, সেমিফাইনালে মুন্সিগঞ্জের পিপিআইএমএসসি

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৭১ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ

মুন্সিগঞ্জ জেলার ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস গড়েছে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ (পিপিআইএমএসসি)। প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর ঢাকা বিভাগ (দক্ষিণ) অঞ্চলের ২য় কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ফরিদপুর জেলা দলকে ৬ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে মুন্সিগঞ্জ জেলা চ্যাম্পিয়ন দলটি।

শুক্রবার (১২ জুন) শরীয়তপুরের বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতা। শেষ মুহূর্ত পর্যন্ত রুদ্ধশ্বাস লড়াই চললেও অসাধারণ দলগত নৈপুণ্য, দৃঢ় মনোবল ও কৌশলী ক্রিকেট উপহার দিয়ে জয় ছিনিয়ে আনে পিপিআইএমএসসি।

এই জয়কে মুন্সিগঞ্জ জেলার স্কুল ক্রিকেটের জন্য একটি ঐতিহাসিক অর্জন হিসেবে দেখা হচ্ছে। দলের এই সাফল্যে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, কোচিং স্টাফ, খেলোয়াড়, শিক্ষক, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা।

বিজয়-পরবর্তী প্রতিক্রিয়ায় অধ্যক্ষ শরীফ উল্যাহ বলেন, এই সাফল্য কোনো একক ব্যক্তির নয় এটি খেলোয়াড়, কোচিং স্টাফ, শিক্ষক, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা ও কঠোর পরিশ্রমের ফল। দলগত ঐক্য ও আত্মবিশ্বাসই আমাদের এই ঐতিহাসিক বিজয় এনে দিয়েছে।

সেমিফাইনালে একই ধারাবাহিকতা বজায় রেখে আরও সাফল্য অর্জনের প্রত্যাশা করছে পিপিআইএমএসসি। জেলার ক্রীড়াপ্রেমীদের আশা, জাতীয় পর্যায়ে ফাইনালে পৌঁছে মুন্সিগঞ্জের মুখ আরও উজ্জ্বল করবে দলটি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর