
নিজস্ব প্রতিবেদক :
মুন্সীগঞ্জের শ্রীনগরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৪টায় উপজেলার শ্রীনগর ইউনিয়নের মথুরাপাড়া কবরস্থান সংলগ্ন খেলার মাঠে ইউনিয়ন বিএনপির সাঃ সম্পাদক নুর ইসলাম বেপারী সার্বিক আয়োজনে কোলাপাড়া স্পোটিং ক্লাব ও জুশুরগাঁও স্পোটিং ক্লাবের মধ্যকার ফুটবল টুনামেন্টের এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
শ্রীনগর ইউনিয়ন বিএনপির সাঃ সম্পাদক নুর ইসলাম বেপারীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জহিরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলার বিএনপির সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম মৃধা, আব্দুল বাতেন শামীম, সাঃ সম্পাদক হাফিজুল ইসলাম খান, এছাড়া উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক হোসেন মোড়ল, সিরাজদিখান উপজেলার বিএনপির সাঃ সম্পাদক এম হায়দার আলী খান,শ্রীনগর উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস,সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম পার্থ, রাজু আহম্মেদ,জুয়েল মৃধা,বিশিষ্ট ব্যবসায়ী শেখ মোঃ বাদল প্রমুখ।