1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
শ্রীনগরে নকল কারখানায় যৌথ অভিযানে বিপুল পরিমান ভেজাল কসমেটিকস জব্দ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

শ্রীনগরে নকল কারখানায় যৌথ অভিযানে বিপুল পরিমান ভেজাল কসমেটিকস জব্দ

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ২৬৮ বার পঠিত
sreenagar cosmetic factory

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

শ্রীনগরে নকল কসমেটিকস কারখানায় যৌথ অভিযান চালিয়েছে বিপুল পরিমাণ ভেজাল কসমেটিকস সামগ্রী জব্দ করেছে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন। রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম খানের বাড়িতে এই অভিযান চালানো হয়।
বাংলাদেশ সেনা সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেড এর অধীনে ১৯ বীর, মুন্সীগঞ্জ সেনা ক্যাম্পের মেজর ইহসানের নেতৃত্বে সুনিদিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযানে ওই বাড়ির ভাড়াটিয়া ইয়াসিনের (৩৫) দুটি টিনশেট বিল্ডিং থেকে ২ হাজার বোতল অলিভ অয়েল, ১ হাজার ৫শ’ বোতল অর্গানিক হেয়ার অয়েল, ১ হাজার ২শ’ বোতল কিউট গ্লিসারিন, ৮শ’ পিস জেসমিন বডি স্প্রে, ১ হাজার ২শ’ পিস হোয়াইট বিউটি ক্রিম, ৭শ’ পিস লেমন ফ্রেশ স্প্রে, সাড়ে ৬শ’ বোতল বেবি অলিভ অয়েল, ১ হাজার ৪শ’ পিস গৌড়ি ক্রিম, ৮শ’ পিস লতা হারবাল ক্রিম, ৪শ’ বোতল জাফরান হেয়ার অয়েল, ৩শ’ বোতল টিউলিপ অলিভ অয়েল, ৫০ প্যাকেট স্টার্ট হেয়ার কালার, আড়াইশ পিচ নুর পাকিস্থানী ক্রিম, এলিজাবেথ ক্রিম, ১ হাজার ২শ’ বোতল অরেঞ্জ হেয়ার অয়েল, ২৫ প্যাকেট সুগন্ধি ক্যামিকেল, সাড়ে ৪শ’ বোতল হেক্সিসোল, ২শ’ পিস তিব্বত পমেট ক্রিম, ২ হাজার ৮৮ পিস কাশ্মীর মেহেদী, ১২ ডজন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিরাপদ কনডমসহ ২৪টি বিভিন্ন প্রকারের অবৈধ ও ভেজাল মিশ্রিত কসমেটিক্স আইটেম। ড্রাম ভর্তি ৭শ’ লিটার তেল, ক্রিম তৈরির মেশিন, ৫ হাজার পিস বিভিন্ন পণ্যের খালি বোতল, বিভিন্ন পণ্যের খালি প্যাকেট উদ্ধার করা হয়। এগুলোর আনুমানিক মূল্য প্রায় ১০ থেকে ১৫ লক্ষ টাকা।
পরে শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল মোবাইল কোর্ট পরিচালনা করে কারখানার মালিক ইয়াসিনকে ১ বছরের কারাদন্ড প্রদান ও ১ হাজার টাকা জরিমানা করেন।
অভিযুক্ত ইয়াসিনের বাড়ি লালমনির হাটের সদর উপজেলার মোগল হাট এলাকায়। সে ওই এলাকার আব্দুল করিমের ছেলে। সে প্রায় ১৫ বছর ধরে শ্রীনগরে ভাড়া থাকেন। জব্দকৃত কসমেটিকস সামগ্রী সব বিনষ্ট করা হয়।

শ্রীনগর,মুন্সীগঞ্জ
১৭/০৮/২৫ইং

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর