
নিজস্ব প্রতিবেদক :
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে ২০ আগষ্ট বুধবার বেলা ১১ টার সময় উপজেলা নির্বাহী অফিসার এর সভা কক্ষে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীনগর উপজেলার নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর থানার তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম, হাঁসাড়া হাইওয়ে থানা কর্মকর্তা মোঃনাঈম
আরও উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ জসিম উদ্দিন , সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম , শিক্ষা অফিসার জাহেদা আখতার, মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ, ফায়ার স্টেশন অফিসার মোঃ দেওয়ান আজাদ, ইউ এসও গোলাম হোসেন, ফুড সেফটি ইন্সপেক্টর নাসরীন সুলতানা , মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পাল , আনসার ও ভিডিপি কর্মকর্তা জহিরুল ইসলাম, শ্রীনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক শেখ আছলাম ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, আটপাড়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা ইয়াসিন মীর, পাটাভোগ ইউনিয়নে সিরাজুল ইসলাম, ষোলঘর ইউনিয়নের হরি নারায়ণ, রাঢ়ীখাল ইউনিয়নের জসিম উদ্দিন প্রমুখ।
শ্রীনগর মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ এর আজ শেষ আইন শৃঙ্খলা সভা ছিল।