
মোহাম্মদ ছিবগাতুল্লাহ, ডিজিটাল প্রতিনিধি, শ্রীনগর
শ্রীনগর উপজেলা সাধারণ ছাত্র-জনতার উদ্যোগে ১৬ নভেম্বর রোজ রবিবার রাত সাড়ে ৮ঘটিকায় একটি বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজকদের দাবি, ৫ই আগষ্টের আগ পর্যন্ত দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গণহত্যা, গুম-খুন, টাকা পাচার, লুটপাটসহ ১৭ই নভেম্বরের আদালতের রায় ঘোষণাকে ফাঁসির দাবি জানিয়ে এ কর্মসূচি করা হয়।
মিছিলটি শ্রীনগর জমজম টাওয়ার এলাকা থেকে শুরু হয়ে শ্রীনগর চকবাজার ন্যাশনাল ব্যাংক পর্যন্ত যায়। পরে শ্রীনগর চকবাজার ব্রীজের একপাশে অবস্থান নিয়ে নেতৃত্বদানকারী ছাত্র ও জনতার পক্ষ থেকে বক্তব্য রাখা হয়।
আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাইফুল মৃধা, তৌহিদুল ইসলাম নয়ন, মুহিত ইসলাম, মিরাজুল ইসলাম, রয়ন আহমেদ বিল্লাল, লাদেন কাজি, আশিকুর ইসলাম, রাহাত, হাবিব খন্দকারসহ আরও অনেকে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তারা ভবিষ্যতেও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে তাদের দাবি তুলে ধরবেন।