
নিজস্ব প্রতিবেদক :
মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা অবৈধ গ্যাস সংযোগে চলিত দুটি চুনাকারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও কারখানার স্থাপনা গুড়িয়ে দিয়েছে তিতাস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সকাল ১০ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন উপজেলার বাউশিয়া ইউনিয়নের চরবাউশিয়া মধ্যমকান্দি এলাকায় এবং দুপুরে টেঙ্গারচর ইউনিয়নের ভাটেরচর নতুন রাস্তাএলাকায় এ অভিযান পরিচিত হয়।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে ছিলেন মুন্সিগঞ্জ জেলা সহকারী কমিশনার ভূমি পারভেজ আলম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন জনস্বার্থে, প্রাকৃতিক সম্পদ রক্ষায় গজারিয়ার বাউশিয়া, টেঙ্গারচর ইউনিয়নের ভাটেরচর নতুন রাস্তা এলাকায় অবৈধ গ্যাস সংযোগ চলিত অবৈধ দুটি চুনা কারখানায় অভিযান চালিয়ে প্রথমে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং পরে কারখানাটি গুড়িয়ে দেয়া হয়।
তিতাস গ্যাস মেঘনা অঞ্চল ম্যানেজার প্রকৌশলী
সুরজিত কুমার শাহ বলেন, গজারিয়া উপজেলায় অবৈধ গ্যাস সংযোগে চুনা ও ঢালাই কারখানা চলছে তিতাস কর্তৃপক্ষ উপজেলা অভিযান পরিচালনা করে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও কারখানা গুড়িয়ে দেয়া হচ্ছে তারই ধারাবাহিকতায় আজকে বাউশিয়া ও ভাটেরচর এলাকায় দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দেয়া হয়েছে। অবৈধ গ্যাস সংযোগ ও চুনা ও ঢালাই কারখানা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সার্বিক সহযোগীতায় ছিলেন গজারিয়া থানা পুলিশ ও গজারিয়া ফায়ার সার্ভিস।