
এম এ তুহিন:
মুন্সীগঞ্জের গজারিয়ায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩০ মে ২০২৫ ইং) সকাল সাড়ে ১০টায় উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের মধ্য ভাটেরচর এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
দেশবন্ধু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল হাই এর ছেলে ইখতেখারুল আলম রিপন।এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি ও ইমামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ মুজিবুর রহমান,উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ,ভবেরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা প্রফেসর গিয়াস উদ্দিন,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মকবুল আহমেদ রতন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।