
এম এ তুহিন, গজারিয়া:
মুন্সিগঞ্জের গজারিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী ও সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ২৮ জুন ২৫ ইং) বিকাল ৩টায় উপজেলার বাউশিয়া ইউনিয়নের পুরান বাউশিয়া এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
বাউশিয়া ইউনিয়ন জামায়াতের আমীর জনাব জয়নাল আবেদীন এর সভাপতিত্বে, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা জামায়াতের মজলিসে শুরা সদস্য ও গজারিয়া উপজেলা জামায়াতের সংগ্রামী আমীর মাওলানা নুরে আলম, এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জনাব নাসির উদ্দীন সরকার, বাউশিয়া ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মো.মোশাররফ হোসেন বাচ্চু সহ ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ।