1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
লৌহজংয়ে মানসিক ভারসাম্যহীন অসহায় মা ও নবজাতকের পাশে দাঁড়ালেন ইউএনও - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

লৌহজংয়ে মানসিক ভারসাম্যহীন অসহায় মা ও নবজাতকের পাশে দাঁড়ালেন ইউএনও

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৮ বার পঠিত

লৌহজংয়ে মানসিক ভারসাম্যহীন অসহায় মা ও নবজাতকের পাশে দাঁড়ালেন ইউএনও

স্টাফ রিপোর্টার ।। 

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার চন্দ্রেরবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় লাইফ এইড হাসপাতালে সন্তান প্রসব করেছেন এক মানসিক ভারসাম্যহীন নারী। এ সংবাদ পেয়ে তাৎক্ষণিক অসহায় মা ও নবজাতকের পাশে এসে সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন লৌহজং উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ববি মিতু।
শুক্রবার (১১ আগস্ট) সকালে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারী বেশ কিছুদিন ধরে চন্দ্রেরবাড়ি বাসস্ট্যান্ড, বাজার ও আশপাশের এলাকায় অবস্থান করছিলেন। শুক্রবার সকালে হঠাৎ প্রসব বেদনা উঠলে স্থানীয় লোকজন তাকে নিকস্থ লাইফ এইড হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি সন্তান প্রসব করেন।
স্থানীয় ব্যবসায়ী আবদুল মান্নান জানান, বেশ কিছুদিন যাবৎ পাগলী মেয়েটাকে এদিকে ঘোরাঘুরি করতে দেখে মেয়েটি যে গর্ভবতী এ বিষয়টি প্রথমে তার নজরে আসে। পরে তিনি স্থানীয় লোকজনকে বিষয়টি নজরদারি করতে জানিয়ে রাখেন। শুক্রবার সকালে মেয়েটি বাচ্চা প্রসব করলে বিষয়টি পদ্মা সেতু উত্তর থানার ওসি, উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরকে জানানো হয়।
খবর পেয়ে লৌহজল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা ববি মিতু দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এসময় তার সাথে উপজেলা সমাজসেবা অফিসার মো. উজ্জল মুন্সি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ুন রাজিব, ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসানউদৌলা, কুমারভোগ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কাউসার তালুকদার উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে বাচ্চাটির জন্য গুড়ো দুধ ও অন্যান্য প্রয়োজনীয় আনুষাঙ্গিক জিনিসপত্র সরাবরাহ করা হয়।
পরে মা ও নবজাতকের স্বাস্থ্য পরীক্ষার পর স্থানীয় লাইফ এইড হাসপাতালের তত্ত্বাবধানে রাখা হয় ব্যবসায়ী আব্দুল মান্নানের পরিবারের জিম্মায় রাখা হয়। বর্তমানে বাচ্চা ও মা সুস্থ রয়েছে।
ইউএনও ফারজানা ববি মিতু বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মা ও নবজাতককে উন্নত চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মেয়েটির অভিভাবকদের সন্ধান পাওয়া গেছে। তবে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে শিশুর সর্বোত্তম কল্যাণে যেভাবে হস্তান্তর করলে ভালো হয় সেভাবে হস্তান্তর করা হবে।
স্থানীয়রা জানান, অসহায় ওই নারী ও নবজাতকের চিকিৎসা ও নিরাপত্তার ব্যবস্থা করে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়। তারা মা ও নবজাতকের সুস্থতার জন্য প্রয়োজনীয় চিকিৎসা ও সার্বিক সহায়তা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর