1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
সরিষার হলুদ ফুলে ছেঁয়ে গেছে গজারিয়ার ফসলি মাঠ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

সরিষার হলুদ ফুলে ছেঁয়ে গেছে গজারিয়ার ফসলি মাঠ

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৩৫ বার পঠিত
Yellow mustard flowers

‎আল আমিন
‎মুন্সিগঞ্জের গজারিয়ার ফসলি মাঠ গুলো এখন সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে। চারদিকে যেন হলুদের বিল। মাঠের যে দিকে চোখ যায় চারিদিকে শুধু হলুদ ফুলের সমারোহ। সবুজ গাছের ডোগায় হলুদ ফুল। সে ফুলে আবার মৌ-মাছির আগমন। এ যেন এক অপরুপ সৌন্দর্য্যের বাহন। একই মাঠ থেকে একদিকে কৃষকের ঘরে যাবে সরিষা অন্য দিকে মৌ-চাষী সংগ্রহ করবে মধু। মৌ-মাছির গুনজনে মুখরিত এখন পুরো গজারিয়ার ফসলি মাঠ। সে অপরুপ সুন্দর্য্য উপভোগ করতে গ্রাম থেকে শহর বিভিন্ন জায়গা থেকে প্রতিদিনই বেড়াতে আসছেন ভ্রমন পিপাসুগণ। জানা গেছে, এ বছর বিল থেকে বন্যার পানি দ্রুত নেমে যাওয়ায় কৃষক অন্যান্য বছরের তুলনায় আগেই আগাম জাতের সরিষা বীজ বপণ করেছেন। ফলে পাকা সরিষা উঠানো যাবে অনেক আগেই। সরিষার গাছ ও ফুল সতেজ এবং সুন্দর হওয়ায় ভাল ফলনের আশা করছেন কৃষক। আর কৃষি বিভাগ বলছেন, সরিষার বাম্পার ফলনের জন্য সার্বক্ষনিক মাঠে থেকে কৃষক-কৃষানীদের

‎সঠিক পরামর্শ দেওয়া হচ্ছে। গজারিয়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গত বছর উপজেলায় সরিষার আবাদ হয়েছিল ৬৯২ হেক্টর জমিতে। এবছর সরিষা চাষ হয়েছে ৭২০ হেক্টর জমিতে। উপজেলার আড়ালিয়া গ্রামের সরিষা চাষী শরিফুল ইসলাম, ভাটেরচর গ্রামের নাসির সরকার, গোলজার হাজ্বী সহ বেশ কয়েকজন জানান, আবহাওয়া ভাল থাকায় এবার সরিষার গাছ ও ফুল অনেক ভাল হয়েছে। আমরা আশা করি বাম্পার ফলন হবে। আর বিগত বছরের তুলনায় এ বছর জমিতে সরিষা আগে রোপন করায় দামও ভাল পাবেন বলে তারা আশা করেন। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল আরাফাত বিন সিদ্দিক  বলেন, আমাদের উপজেলায় কৃষকের সরিষার আবাদ বাড়তি আয়ে সহায়ক। বিল এলাকায় সরিষার আবাদ বাড়ানোর জন্য আমরা মাঠ পর্যায়ে কৃষকদের ব্যাপকভাবে উৎসাহিত করেছি। যার ফলে এবার কৃষকও আগ্রহের সাথে সরিষার আবাদে ঝুকছে। গত বছরের তুলনায় এ বছর সরিষার আবাদ বেড়েছে। আশা করি চলতি রবি মৌসুমে গজারিয়ায় সরিষার বাম্পার ফলন হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর