1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
গজারিয়ায় অবৈধ মার্বেল ও চুনা কারখানায় তিতাস গ্যাসের অভিযান - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

গজারিয়ায় অবৈধ মার্বেল ও চুনা কারখানায় তিতাস গ্যাসের অভিযান

সাইদ হাসান আফরান:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১২৬ বার পঠিত

গজারিয়ায় অবৈধ মার্বেল ও চুনা কারখানায় তিতাস গ্যাসের অভিযান

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অবৈধভাবে গ্যাস ব্যবহার করে পরিচালিত একটি মার্বেল তৈরির কারখানা এবং দুটি চুনা কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত তিতাস গ্যাস মেঘনাঘাট জোনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন সরকার। অভিযানের সময় বালুয়াকান্দি ইউনিয়নের জামালদী এলাকায় একটি মার্বেল কারখানায় ও টেংগারচর ইউনিয়নের ভাটেরচর নতুন রাস্তা এবং চর বাউশিয়া এলাকায় মোট দুইটি চুনা কারখানায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি এক্সক্যাভেটরের সাহায্যে কারখানাগুলোর চুল্লি ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন সরকার জানান, “অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে দীর্ঘদিন ধরে এসব কারখানা চালানো হচ্ছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রতি মাসে এসব কারখানা অর্ধকোটি টাকার গ্যাস চুরি করে ব্যবহার করে আসছিল। এসব ঘটনায় মালিক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

অভিযান চলাকালে তিতাস গ্যাস সোনারগাঁ-মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন এসব এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে মার্বেল ও চুনা কারখানা পরিচালিত হচ্ছিল। এতে একদিকে যেমন রাষ্ট্রীয় সম্পদের অপচয় হচ্ছিল, অন্যদিকে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকি তৈরি হচ্ছিল।

অভিযানে গজারিয়া থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহায়তা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর