1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল, বিএনপি প্রার্থীর পক্ষে উঠান বৈঠক - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল, বিএনপি প্রার্থীর পক্ষে উঠান বৈঠক

সাইদ হাসান আফরান
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ১৩১ বার পঠিত
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল, বিএনপি প্রার্থীর পক্ষে উঠান বৈঠক
সাইদ হাসান আফরান:-
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতনের পক্ষে উঠান বৈঠকের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নেতাকর্মীদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষও অংশ নেন।
শুক্রবার (০৯ জানুয়ারি) গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া মহল্লায় এই দোয়া মাহফিল ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় তার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় অবদানের কথা স্মরণ করেন বক্তারা।
অনুষ্ঠানে গজারিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুম মিয়ার সঞ্চালনায় এবং হোসেন্দী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কামরুজ্জামান রতনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছকির আহমেদের সভাপতিত্বে এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হোসেন্দী ইউনিয়ন বিএনপির সদস্য মমিন মৃধা। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন গণতন্ত্রের প্রতীক। তার আদর্শ অনুসরণ করেই বিএনপি দেশের মানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেন্দী ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার সম্পাদক ছোটন চৌধুরী, হোসেন্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, গজারিয়া উপজেলা যুবদলের সদস্য নিজাম মোল্লা, গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শরিফ খান এবং গজারিয়া উপজেলা যুবদলের সাবেক নেতা আমিরুল। এছাড়া বিএনপি নেতা খুসু মিয়া, সাহাবউদ্দিনসহ হোসেন্দী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা আরও বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ও আত্মত্যাগ নতুন প্রজন্মের নেতাকর্মীদের অনুপ্রেরণা হয়ে থাকবে। একইসঙ্গে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতনের পক্ষে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, জনগণের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর