1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
চিত্রকোট ইউনিয়নে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

চিত্রকোট ইউনিয়নে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৮২ বার পঠিত
চিত্রকোট ইউনিয়নে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
মুন্সীগঞ্জ ১ আসন (শ্রীনগর–সিরাজদিখান) এর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারী ) বিকেলে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শেখ মোঃ আব্দুল্লাহ। তিনি তার বক্তব্যে বলেন, এই নির্বাচন জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। ভয়ভীতি উপেক্ষা করে মানুষকে ঐক্যবদ্ধভাবে ভোটকেন্দ্রে যেতে হবে।তিনি উন্নয়ন, ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ও সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন তিনি বলেন,মুক্তিযুদ্ধের চেতনা মানেই জনগণের অধিকার। সেই অধিকার ফিরিয়ে আনতেই আজকের এই আন্দোলন ও নির্বাচন।
চিত্রকোট ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভাটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসীম উদ্দিন।
এ সময় চিত্রকোট ইউনিয়ন বিএনপি ছাড়াও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন। সভা থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর