
দানিয়াপাড়া সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ!
মুন্সিগঞ্জের সিরাজদিখানে সমাজ সেবামূলক সামাজিক সংগঠন দানিয়াপাড়া সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীত নিবারণ বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টার দিকে উপজেলার দানিয়াপাড়া গ্রামস্থ সংগঠনটির কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে স্থানীয় সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র প্রায় শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
রশুনিয়া ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলী হোসেন হাওলাদারের সভাপতিত্বে ও দানিয়াপাড়া সমাজ কল্যাণ সংঘের সভাপতি শহীদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম। এসময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, রশুনিয়া ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ সোবাহান শেখ, দানিয়াপাড়া সমাজ কল্যাণ সংঘের সদস্য রবিন খানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
জানা যায়, সমাজের সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোসহ মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে দানিয়াপাড়া সমাজ কল্যাণ সংঘ নামের এই সামাজিক সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত সংগঠনটি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনের সভাপতি শহীদ খান জানান, সংগঠনের মাধ্যমে তাদের এই সমাজসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে